ফেসবুকে বিরূপ মন্তব্য করায় বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সরকারের আউটসোর্সিং নীতিমালা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও বার্তায় বিরূপ মন্তব্য করার অভিযোগে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও

2026-09-07T03:59:31+00:00
2026-09-07T03:59:31+00:00
 
  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬,
২৩ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
ফেসবুকে বিরূপ মন্তব্য করায় বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫৯ এএম 
ছবি : সংগৃহীত
সরকারের আউটসোর্সিং নীতিমালা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও বার্তায় বিরূপ মন্তব্য করার অভিযোগে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আইন কর্মকর্তা মাছুম বিল্লাহকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়।

Advertisement
আদেশে বলা হয়েছে, মাছুম বিল্লাহ সরকারের বিদ্যমান আউটসোর্সিং নীতিমালার বিরুদ্ধে ফেসবুকে ভিডিও বার্তার মাধ্যমে বিরূপ মন্তব্য করেছেন। কর্তৃপক্ষের মতে, এ ধরনের কর্মকাণ্ড সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ২(খ) অনুযায়ী ‘অসদাচরণ’-এর আওতাভুক্ত।

আদেশে আরও বলা হয়, একই বিধিমালার ৩(খ) অনুযায়ী মাছুম বিল্লাহ অসদাচরণের অভিযোগে অভিযুক্ত হয়েছেন। এ কারণে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এ অবস্থায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ১২(১) অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা প্রয়োজন ও সমীচীন বলে কর্তৃপক্ষ মনে করেছে। এর পরিপ্রেক্ষিতে তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। সাময়িক বরখাস্তকালীন বিধি অনুযায়ী মাছুম বিল্লাহ খোরপোষ ভাতা পাবেন।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   ফেসবুকে বিরূপ মন্তব্য করায় বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: