প্রধানমন্ত্রীর কার্যালয়মুখী লংমার্চে ৩৫৭ গাড়ি তালিকাভুক্ত

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত লংমার্চ ও শান্তিপূর্ণ শোডাউনে অংশ নিতে ৩৫৭টি গাড়ি তালিকাভুক্ত হয়েছে বলে জানিয়েছেন

2026-09-07T04:31:12+00:00
2026-09-07T04:31:12+00:00
 
  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬,
২৩ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
প্রধানমন্ত্রীর কার্যালয়মুখী লংমার্চে ৩৫৭ গাড়ি তালিকাভুক্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩১ এএম 
ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত লংমার্চ ও শান্তিপূর্ণ শোডাউনে অংশ নিতে ৩৫৭টি গাড়ি তালিকাভুক্ত হয়েছে বলে জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাতে সামািজক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, দেশের ৩০০ সংসদীয় আসন ও ৫০টি সংরক্ষিত নারী আসনের প্রতি সম্মান জানিয়ে প্রতীকীভাবে ৩৫০টি গাড়ি নিয়ে এ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, কর্মসূচির জন্য এরই মধ্যে প্রয়োজনীয় সংখ্যক গাড়ি তালিকাভুক্ত হয়েছে। ফলে এখন থেকে নতুন করে কোনো গাড়ি তালিকাভুক্ত করার জন্য কারও সঙ্গে যোগাযোগ করার প্রয়োজন নেই।

কর্মসূচিতে সহযোগিতা ও সংহতি প্রকাশ করায় সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এনসিপির এই নেতা।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   প্রধানমন্ত্রী  কার্যালয়  লংমার্চ  সময়ের আলো 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: