‘তিন নম্বর জন ডান’, পরীমণির কোলে থাকা নবজাতক নিয়ে জল্পনা

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

পরীমণির প্রায় সব খবরই আলোচনার কেন্দ্রে থাকে। এবারও তাই! চিত্রনায়িকা পরীমণির আরও একটি ‘মহৎ কাজ’ করেছেন। যদিও এ প্রসঙ্গে কথা

2026-09-07T10:25:07+00:00
2026-09-07T10:26:26+00:00
 
  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬,
২৩ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
‘তিন নম্বর জন ডান’, পরীমণির কোলে থাকা নবজাতক নিয়ে জল্পনা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৫ এএম  আপডেট: ০৭.০৯.২০২৬ ১০:২৬ এএম
পরীমণির কোলে থাকা নবজাতক। ছবি : সংগৃহীত
পরীমণির প্রায় সব খবরই আলোচনার কেন্দ্রে থাকে। এবারও তাই! চিত্রনায়িকা পরীমণির আরও একটি ‘মহৎ কাজ’ করেছেন। যদিও এ প্রসঙ্গে কথা বলতে নারাজ। খোলাসা করলে কৌতূহল কাটতো বটে, তবে তার নীরবতা যে জল্পনা আরও বাড়িয়ে দিল! 

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি প্রকাশ পরীমণির। তা দেখেই চক্ষু চড়কগাছ নেটিজেনদের। কারণ, নায়িকার কোলে দেখা গেছে এক ফুটফুটে সদ্যোজাতকে।

Advertisement
সেই ছবি পোস্ট করে নায়িকা লেখেন, ‘তিন নাম্বার জন ডান। আলহামদুলিল্লাহ’ ব্যস! এমন ছবি আর ক্যাপশনের পর নেটিজেনদের মনে প্রশ্ন উঠেছে, তবে কী তৃতীয়বার সন্তানের মা হলেন পরী?


নিজের সন্তানদের তো বটেই, এমনিতেও শিশুপ্রেমী এই চিত্রনায়িকা। এর আগে বহুবার বলতে শোনা গেছে, একাধিক সন্তানের মা হতে চান, কখনো বলেছেন- ১০০ সন্তানের মা হতে চান। হয়ত এমন লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছেন নায়িকা। ভক্তদের মনেও প্রশ্ন তবে কি ফের দত্তক নিলেন পরীমণি?


চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে বেশ কয়েক বছরের সম্পর্কের পর তাদের ঘরে আসে প্রথম সন্তান শাহীম মোহাম্মদ পুণ্য। এরপর রাজের সঙ্গে বিচ্ছেদ হলে ছেলেকে একাই সামলাতে থাকে ‘মা’ পরীমণি। তার বছর কয়েক পর নেন কন্যা সন্তানের দত্তক। নাম রাখেন সাফিরা সুলতানা প্রিয়ম।

সময়ের আলো/জোই
  বিষয়:   ‘তিন নম্বর জন ডান’  পরীমণির কোলে থাকা নবজাতক নিয়ে জল্পনা 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: