ট্রাইব্যুনালের হাজতখানায় ‘কেক কাটার ঘটনায়’ ৩ জনকে শোকজ

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

ট্রাইব্যুনালের হাজতখানায় আসামিদের কেক কেটে উদযাপনের ঘটনায় তিনজনকে শোকজ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রশাসন। সোমবার (৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে

2026-09-07T12:36:41+00:00
2026-09-07T12:36:41+00:00
 
  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬,
২৩ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
আইন-আদালত
ট্রাইব্যুনালের হাজতখানায় ‘কেক কাটার ঘটনায়’ ৩ জনকে শোকজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৬ পিএম 
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ছবি : সংগৃহীত
ট্রাইব্যুনালের হাজতখানায় আসামিদের কেক কেটে উদযাপনের ঘটনায় তিনজনকে শোকজ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রশাসন। সোমবার (৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়। 

ট্রাইব্যুনাল সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে আসামিদের জন্য আইনের বাইরে গিয়ে অতিরিক্ত খাবার সরবরাহ এবং হাজতখানায় কেক কাটার ঘটনায় সংশ্লিষ্টদের দ্রুত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

Advertisement
গত ১৮ আগস্ট ট্রাইব্যুনালের গারদখানায় কেক কাটার ঘটনা ঘটে। একই সময়ে আসামিদের স্বজনরা অতিরিক্ত খাবার নিয়ে গারদখানায় প্রবেশ করেন। পরে কেক কেটে এক আসামির জন্মদিন উদযাপন করা হয়। এ সময় অন্য আসামিদের উচ্ছ্বাস করতে দেখা যায়।


চিফ প্রসিকিউটর জানান, কেক কাটাসহ বিভিন্ন ঘটনায় ট্রাইব্যুনালের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখছে তারা।

এছাড়া, হাজতখানায় আসামিদের আইনের বাইরে গিয়ে অতিরিক্ত খাবার সরবরাহ ও কেক কাটার ঘটনায় দ্রুত ব্যাখ্যা দিতেও বলা হয়েছে।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   ট্রাইব্যুনাল  হাজতখানা  কেক কাটা  শোকজ 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: