শাহজালালে ১৪ কেজি সোনা উদ্ধার, ৫ দিনের রিমান্ডে বিমানকর্মী

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১৪ কেজি সোনার বার উদ্ধারের ঘটনায় করা মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল হেলপার সোয়েব

2026-09-07T14:41:51+00:00
2026-09-07T14:41:51+00:00
 
  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬,
২৩ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
আইন-আদালত
শাহজালালে ১৪ কেজি সোনা উদ্ধার, ৫ দিনের রিমান্ডে বিমানকর্মী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪১ পিএম 
দুবাই থেকে আসা বিমানের একটি ফ্লাইটে তল্লাশি চালিয়ে এসব স্বর্ণের বার জব্দ করা হয়। ছবি : সংগৃহীত
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১৪ কেজি সোনার বার উদ্ধারের ঘটনায় করা মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল হেলপার সোয়েব কাজী সজিবকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

সোমবার (৭ সেপ্টেম্বর) আদালত সূত্রে জানা যায়, গত রোববার সজিবকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) শরীফ হোসেন। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিন আসামি পক্ষের জামিন আবেদন নাকচ করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Advertisement
পুলিশের রিমান্ড আবেদনে বলা হয়, সজিব দীর্ঘদিন ধরে শুল্ক ফাঁকি দিয়ে বিদেশ থেকে অবৈধভাবে সোনা দেশে আনার সঙ্গে জড়িত। চোরাচালান চক্রের মূলহোতা ও সহযোগীদের শনাক্ত এবং গ্রেফতারে তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

মামলার তথ্য অনুযায়ী, গত ৫ সেপ্টেম্বর দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তল্লাশি চালানো হয়। নিরাপত্তাকর্মীদের উপস্থিতি টের পেয়ে বিমানের কেবিনে থাকা সজিব সন্দেহজনকভাবে ছোটাছুটি করেন। পরে তার শরীরে লুকিয়ে রাখা সোনার বার কেবিনের ভেতরে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে।


তল্লাশি করে কাপড়ে মোড়ানো ১২০টি সোনার বার উদ্ধার করা হয়। পরীক্ষা শেষে এসব বারে মোট ১৩ হাজার ৯৯২ গ্রাম বা প্রায় ১৪ কেজি ২৪ ক্যারেট সোনা পাওয়া যায়। জব্দ সোনার আনুমানিক বাজারমূল্য ২৫ কোটি ২০ লাখ টাকা। এ ঘটনায় বিমানবন্দর থানায় সজিবের বিরুদ্ধে সোনা চোরাচালানের মামলা করা হয়েছে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   শাহজালাল  সোনা উদ্ধার  রিমান্ড  বিমানকর্মী 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: