দিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৭

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের দিল্লিতে সত্য নিকেতন এলাকায় ভবনধসে নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। মৃত্যুর ঘটনায় উচ্চ-স্তরের তদন্তের নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট। ভারতীয়

2026-09-07T16:52:12+00:00
2026-09-07T16:52:12+00:00
 
  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬,
২৩ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
দিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৭
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫২ পিএম 
ভারতের দিল্লিতে সত্য নিকেতন এলাকায় ভবনধস। সংগৃহীত ছবি
ভারতের দিল্লিতে সত্য নিকেতন এলাকায় ভবনধসে নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। মৃত্যুর ঘটনায় উচ্চ-স্তরের তদন্তের নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট। ভারতীয় টেলিভিশন এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।   

সোমবার (৭ সেপ্টেম্বর) ভবন ধসের ঘটনায় একটি উচ্চ পর্যায়ের তদন্ত চেয়ে দায়ের করা জনস্বার্থ মামলা জরুরি ভিত্তিতে শুনানির জন্য গ্রহণ করে আদালত।

Advertisement
জানা যায়, ঘটনাস্থলে ভারী ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনী (এনডিআরএফ), দমকল বাহিনী, দিল্লি পুলিশসহ বিভিন্ন সংস্থার সদস্যরা উদ্ধারকাজে অংশ নিয়েছেন। ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ধ্বংসস্তূপ সরিয়ে আটকে থাকা ব্যক্তিদের খোঁজা হচ্ছে।


ভবনধসের পর দিল্লির ঘনবসতিপূর্ণ এলাকায় পেয়িং গেস্ট হিসেবে ব্যবহৃত ভবনগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এসব ভবন নির্মাণের সময় নিয়ম মানা হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। বিশেষ করে ভবনের নকশা অনুমোদন, অতিরিক্ত তলা নির্মাণ এবং অগ্নিনিরাপত্তার নিয়ম মানা হয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি উঠেছে।

গত রোববার দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাউথ ক্যাম্পাসের কাছে অবস্থিত ছাত্রদের এই পেয়িং গেস্ট (পিজি) আবাসনটি ধসে পড়ে।  


সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   দিল্লি  ভবন ধস  হাইকোর্ট 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: