শাহজালাল বিমানবন্দরকে পূর্বের নামে ফেরানোর দাবি

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম বদলে আগের নাম জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর করার দাবি জানিয়েছে ১২ দলীয় জোট শরিক ন্যাশনাল

2026-09-07T22:05:38+00:00
2026-09-07T22:05:38+00:00
 
  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬,
২৩ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
শাহজালাল বিমানবন্দরকে পূর্বের নামে ফেরানোর দাবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৫ পিএম 
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। সংগৃহীত ছবি
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম বদলে আগের নাম জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর করার দাবি জানিয়েছে ১২ দলীয় জোট শরিক ন্যাশনাল লেবার পার্টি। সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর পুরানা পল্টনের দলীয় কার্যালয়ে ন্যাশনাল লেবার পার্টি ঢাকা মহানগর আয়োজিত এক আলোচনা সভায় দলের চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান সরকারের প্রতি এ দাবি জানিয়েছেন।

১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ এ নেতা বললেন, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের শাসনামলে জিয়া পরিবার রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিল। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিয়া পরিবারকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে প্রতিহিংসার পথ বেছে নিয়েছিলেন। সেই প্রতিহিংসার কারণেই জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করা হয়েছিল।

Advertisement
তিনি বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। একজন রাষ্ট্রনায়ক হিসেবেও তিনি বাংলাদেশকে স্বল্প সময়ের মধ্যে তলাবিহীন ঝুঁড়ি থেকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন। সারা বিশ্বেও রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিচিতি রয়েছে। 


লায়ন মো. ফারুক রহমান বলছিলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধার অংশ হিসেবে ১৯৮১ সালে বিচারপতি আব্দুস সাত্তারের সরকারের সময় ঢাকার এই বিমানবন্দরের নাম জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর করা হয়। কিন্তু ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার যড়যন্ত্র করে এর নাম পরিবর্তন করে। তাই জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নামটি পুনর্বহালের দাবি জানাচ্ছি।  

ন্যাশনাল লেবার পার্টি ঢাকা মহানগরের সভাপতি মাইদুল ইসলাম আসাদের সভাপতিত্বে আলোচনা সভায় আমজনতা দলের সাধারণ সম্পাদক তারেক রহমানসহ অন্যরা বক্তব্য দেন। 

২০১০ সালের ২২ ফেব্রুয়ারির জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নামকরণ করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। 

সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   শাহজালাল বিমানবন্দর  ১২ দলীয় জোট 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: