নারী বলেই বাঁধন সহজ টার্গেট : দীপ্তি

আন্তর্জাতিক ডেস্ক

সোশ্যাল মিডিয়া

ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর শারীরিক হামলা ও হেনস্তার ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন উপস্থাপক দীপ্তি চৌধুরী।

2026-09-08T10:29:15+00:00
2026-09-08T10:30:36+00:00
 
  মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
সোশ্যাল মিডিয়া
নারী বলেই বাঁধন সহজ টার্গেট : দীপ্তি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৯ এএম  আপডেট: ০৮.০৯.২০২৬ ১০:৩০ এএম
ছবি : সংগৃহীত
ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর শারীরিক হামলা ও হেনস্তার ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন উপস্থাপক দীপ্তি চৌধুরী। রাজনৈতিক ছত্রছায়াহীন সাধারণ নাগরিক ও নারী হওয়ার কারণেই বাঁধনকে সহজ টার্গেট করা হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গভীর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে বাঁধনের ওপর হামলার পেছনে চারটি কারণ তুলে ধরেন দীপ্তি।

Advertisement
স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আজমেরী হক বাঁধনের অপরাধ— একটি গণঅভ্যুত্থানে তার একটি স্ট্যান্ড পয়েন্ট ছিল, যা ছবির লোকগুলোসহ আরও হাজার হাজার মানুষের আদর্শের সঙ্গে মেলেনি। বাঁধন রাষ্ট্র কর্তৃক শিশু হত্যার প্রতিবাদে রাজপথে ছিল, প্রোফাইল লাল করেছিল। বাঁধন কোনো রাজনৈতিক ছত্রছায়ায় নেই। বাঁধন বেডি মানুষ; তাই সে সবচেয়ে সহজ টার্গেট।’

বাঁধনের ওপর হামলার ঘটনায় ক্ষোভ জানিয়ে দীপ্তি বলেন, বর্তমানে যারা সরকারে রয়েছেন, তারা প্রত্যেকেই জুলাই যোদ্ধা। অথচ তাদের মতো রাজনৈতিক ছায়াহীন সাধারণ নাগরিকদেরই ‘জুলাই জঙ্গী’ গালি শুনতে হয়।

তিনি আরও অভিযোগ করেন, ‘আমাদেরকে বড় আন্দোলনের সাপোর্ট হিসেবে সাবাস বলা যায়, সহযোদ্ধা হিসেবে আগলে রাখা যায় না।’

জুলাই অভ্যুত্থানের কৃতিত্ব ও অংশীদারিত্ব দাবি করা রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন দীপ্তি। তিনি লেখেন, ‘দেখার অপেক্ষায় আছি জুলাইয়ের অংশীদারিত্ব নিয়ে টানাটানি করা রাজনৈতিক দলগুলো এ বিষয়ে কী ব্যবস্থা নেয়।’

জানা গেছে, রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমা নিয়ে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ভাই ও ভাইয়ের পরিবারের সঙ্গে ইতালির ভেনিসে গেছেন আজমেরী হক বাঁধন।

ইতিহাস গড়ে ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতামূলক ‘অরিজন্তি’ বিভাগে প্রদর্শিত হয়েছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। স্থানীয় সময় বেলা সোয়া ২টা এবং বাংলাদেশ সময় ৬ সেপ্টেম্বর সন্ধ্যা সোয়া ৬টায় সালা দারসেনা থিয়েটারে সিনেমাটির বিশ্ব প্রিমিয়ার অনুষ্ঠিত হয়।

সিনেমাটির চারটি প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন জাইনীন করিম, রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ বিনতে কামাল ও আজমেরী হক বাঁধন। সিনেমাটি পরিচালনা করেছেন রুবাইয়াত হোসেন।


সময়ের আলো/কেএইচ
  বিষয়:   সময়ের আলো  বাধন  দীপ্তি  হামলা 


Loading...
Loading...
সোশ্যাল মিডিয়া- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: