দুর্গার ১১ হাতের ছবি দিয়ে সরকারি বিজ্ঞাপন, ক্ষমা চাইলেন শুভেন্দু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের পশ্চিমবঙ্গ সরকারের একটি বিজ্ঞাপনে দেবী দুর্গাকে ১১টি হাতসহ দেখানো নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এ ঘটনায় সমালোচনার মুখে পড়ে ক্ষমা

2026-09-08T15:24:25+00:00
2026-09-08T15:26:42+00:00
 
  রবিবার, ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
দুর্গার ১১ হাতের ছবি দিয়ে সরকারি বিজ্ঞাপন, ক্ষমা চাইলেন শুভেন্দু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২৪ পিএম  আপডেট: ০৮.০৯.২০২৬ ৩:২৬ পিএম
বিতর্কিত সেই বিজ্ঞাপন এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছবি : সংগৃহীত
ভারতের পশ্চিমবঙ্গ সরকারের একটি বিজ্ঞাপনে দেবী দুর্গাকে ১১টি হাতসহ দেখানো নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এ ঘটনায় সমালোচনার মুখে পড়ে ক্ষমা চেয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

সোমবার (৭ সেপ্টেম্বর) কলকাতার মিলন মেলা প্রাঙ্গণে দুর্গাপূজার সমন্বয় সভায় শুভেন্দু বলেন, ‘প্রথমেই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে সকালে প্রকাশিত ভুল বিজ্ঞাপনের জন্য সবার কাছে ক্ষমা চাইছি। যারা বিজ্ঞাপনটি তৈরি করেছেন, তাদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের বিষয়ে রাজ্য সরকার আরও সতর্ক থাকবে।’

আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে সোমবার বিকেলে একটি সমন্বয় সভা আয়োজনের কথা জানিয়ে বিজ্ঞাপনটি প্রকাশ করা হয়েছিল। পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর এটিই ছিল দুর্গাপূজাকে ঘিরে প্রথম এমন আয়োজন। 

তৃণমূল বলেছে, ‘দুর্গাপূজা শুধু একটি উৎসব নয়, এটি আবেগ এবং বাংলার প্রাণের সঙ্গে জড়িয়ে থাকা একটি বিষয়। কোটি বাঙালির কাছে মায়ের ঘরে ফেরার এই সময়টি পবিত্র। অথচ যে সরকার বাংলার মানুষের প্রতিনিধিত্ব করার দাবি করে, তারাই যেন ধীরে ধীরে বাঙালির সংস্কৃতি, ঐতিহ্য ও বাংলার পরিচয়ের সঙ্গে জড়িয়ে থাকা উৎসবগুলো থেকে দূরে সরে যাচ্ছে।’


তৃণমূল আরও প্রশ্ন তোলে, ‘কবে থেকে মা দুর্গার ১১টি হাত হলো? আর কে মনে করল, এভাবে তাকে উপস্থাপন করা গ্রহণযোগ্য? মুখ্যমন্ত্রীর দায়িত্বে থাকা অবস্থায় বিজেপি কীভাবে বাঙালি সংস্কৃতির এতটা অচেনা হতে পারে যে, তাদের সরকার মা দুর্গাকে ভুলভাবে উপস্থাপন করাকেও গ্রহণযোগ্য মনে করছে?’

তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, ‘ধর্মীয় শাস্ত্র অনুযায়ী দেবী দুর্গার ১০টি হাত। অবিলম্বে এই ভুল সংশোধনের জন্য মুখ্যমন্ত্রীকে আহ্বান জানাচ্ছি।’

তৃণমূলের বিদ্রোহী বিধায়ক মদন মিত্র বলেন, ‘একজন বাঙালি হিসেবে আমি মা দুর্গার ১১টি হাত মেনে নিতে পারি না। মা কি তার হাতে আরেকটি অস্ত্র চাইছেন? এটা গ্রহণযোগ্য নয়।’

সরকারের পক্ষ থেকে তখনও কেউ এ বিষয়ে মন্তব্য না করলেও বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বিষয়টি হালকা করে দেখার চেষ্টা করেন। তিনি বলেন, ‘এতে শুধু বোঝা যাচ্ছে মা দুর্গা আরও শক্তিশালী হয়েছেন।’

শমীক আরও বলেন, ‘যদিও আমি বিজ্ঞাপনটি দেখিনি, তবে এটি ছাপার দায়িত্বে থাকা সংস্থাটি ভুল করেছে। এটিকে রাজনৈতিক বিষয় বানানো উচিত নয়। ভুলটি সংশোধন করা হবে।’

উল্লেখ্য, সভাস্থলে লাগানো পেছনের ব্যানারে দেবী দুর্গার ছবিতে ১০টি হাতই ছিল।

সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

সময়ের আলো/মহু

  বিষয়:   দুর্গা  বিজ্ঞাপন  ক্ষমা  শুভেন্দু অধিকারী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: