প্রতারণার মামলায় অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচএম এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগার থেকে তিনি মুক্তি পান।
উচ্চ আদালত থেকে জামিন পাওয়ায় তার মুক্তিতে আর কোনো আইনি বাধা ছিল না বলে গণমাধ্যমকে আগেই নিশ্চিত করেছিলেন তার আইনজীবী।
গত ৬ সেপ্টেম্বর (রোববার) বিচারপতি মো. খায়রুল আলম এবং বিচারপতি মো. রাফিজুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বিদিশা সিদ্দিকের জামিনের আদেশ দেন। এই আদেশের অনুলিপি কারাগারে পৌঁছানোর পর এবং জামিনের আনুষঙ্গিক আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আজ তিনি কারামুক্ত হন।
সময়ের আলো/এসএকে