নুসরাত হত্যা মামলায় পূর্ণাঙ্গ রায় প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

ফেনীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় নিম্ন আদালতের দেওয়া ১৬ জনের মৃত্যুদণ্ডের রায়ে বড় পরিবর্তন এনেছে হাইকোর্ট। পূর্ণাঙ্গ রায়ে

2026-09-08T23:27:24+00:00
2026-09-08T23:29:41+00:00
 
  মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
আইন-আদালত
নুসরাত হত্যা মামলায় পূর্ণাঙ্গ রায় প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৭ পিএম  আপডেট: ০৮.০৯.২০২৬ ১১:২৯ পিএম
ছবি : সংগৃহীত
ফেনীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় নিম্ন আদালতের দেওয়া ১৬ জনের মৃত্যুদণ্ডের রায়ে বড় পরিবর্তন এনেছে হাইকোর্ট। পূর্ণাঙ্গ রায়ে দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে, চারজনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এবং বাকি ১০ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ১১২ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়।

Advertisement
এর আগে গত ২৪ আগস্ট বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রায়ে মৃত্যুদণ্ড বহাল রাখা দুই আসামি হলেন সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলা (৫৭) এবং শাহাদাত হোসেন শামীম (২০)।

অন্যদিকে নূর উদ্দিন, জাবেদ হোসেন ওরফে সাখাওয়াত হোসেন, সাইফুর রহমান মোহাম্মদ জুবায়ের এবং উম্মে সুলতানা ওরফে পপির মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

খালাস পাওয়া ১০ জন হলেন— কামরুন নাহার মনি, হাফেজ আব্দুল কাদের, মহিউদ্দিন শাকিল, ইমরান হোসেন ওরফে মামুন, আব্দুর রহিম শরীফ, মোহাম্মদ শামীম, ইফতেখার উদ্দিন রানা, সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি ও মাদরাসার সাবেক সহসভাপতি রুহুল আমিন, আবছার উদ্দিন এবং তৎকালীন কাউন্সিলর ও সোনাগাজী পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ আলম ওরফে মোকসুদ কাউন্সিলর।

অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, হাইকোর্ট ১৬ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মধ্যে মাত্র দুইজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। চারজনের ক্ষেত্রে অপরাধের মাত্রা বিবেচনায় সাজা কমিয়ে যাবজ্জীবন দেওয়া হয়েছে। বাকি ১০ জনের বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ না থাকায় তাদের খালাস দেওয়া হয়েছে।

তিনি জানান, পূর্ণাঙ্গ রায়ে নিম্ন আদালতের বিচারক মামুনুর রশিদের রায় নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করা হয়েছে। আদালতের ভাষ্য, একসঙ্গে ১৬ জনকে মৃত্যুদণ্ড দেওয়ার সিদ্ধান্ত ছিল অনেকটা “মাইন্ডলেস সেন্টেন্স”, যা বিচারিক দায়িত্ব পালনে প্রয়োজনীয় বিচারিক বিবেচনার ঘাটতির ইঙ্গিত দেয়।

আদালত আরও উল্লেখ করেন, প্রত্যেক আসামির সম্পৃক্ততা পৃথকভাবে মূল্যায়ন না করেই সাজা নির্ধারণ করা হয়েছিল। এ কারণে বিচারক মামুনুর রশিদকে অবিলম্বে ফৌজদারি মামলায় বিচার ও সাজা নির্ধারণসংক্রান্ত দায়িত্ব থেকে সরিয়ে নিতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান অ্যাটর্নি জেনারেল।


২০১৯ সালের ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলার বিরুদ্ধে নুসরাতের মা শিরীন আখতার যৌন নির্যাতনের অভিযোগে মামলা করেন। ওই মামলায় অধ্যক্ষ গ্রেপ্তার হওয়ার পর তাকে মুক্ত করার উদ্দেশ্যে তার অনুসারীরা পরিকল্পনা শুরু করে।

তদন্তে উঠে আসে, ৩ এপ্রিল কারাগারে সিরাজের সঙ্গে সাক্ষাতের পর ৪ এপ্রিল মাদরাসার ছাত্রাবাসে নুসরাতকে হত্যার পরিকল্পনা করা হয়। সেই পরিকল্পনা অনুযায়ী ৬ এপ্রিল আলিম পরীক্ষা দিতে মাদরাসায় গেলে নুসরাতকে সাইক্লোন শেল্টারের ছাদে ডেকে নিয়ে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়।

গুরুতর দগ্ধ অবস্থায় তাকে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে ফেনী জেনারেল হাসপাতাল এবং শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১০ এপ্রিল নুসরাত মারা যান।

ঘটনার দুই দিন পর, ৮ এপ্রিল নুসরাতের ভাই মাহমুদুল হাসান নোমান হত্যা মামলা করেন। ২৮ মে পুলিশ অভিযোগপত্র দেয় এবং ২০ জুন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল অভিযোগ গঠন করে।

মামলাটিতে মাত্র ৬১ কার্যদিবসে ৮৭ জন সাক্ষীর সাক্ষ্য ও যুক্তিতর্ক গ্রহণ শেষে ২০১৯ সালের ২৪ অক্টোবর ট্রাইব্যুনাল ১৬ জন আসামির সবাইকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। ছয় বছর পর সেই রায়েই বড় ধরনের পরিবর্তন এনে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করল হাইকোর্ট।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   নুসরাত  হত্যা মামলা  পূর্ণাঙ্গ রায়  সমযে 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: