বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চালানো যাবে না

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি চেয়ে বাস মালিক সমিতির করা আবেদন হাইকোর্ট খারিজ করে দিয়েছেন বলে জানা গেছে। বাংলাদেশ সড়ক

2026-09-09T13:47:15+00:00
2026-09-09T13:47:15+00:00
 
  বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬,
২৫ ভাদ্র ১৪৩৩
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
আইন-আদালত
হাইকোর্ট
বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চালানো যাবে না
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪৭ পিএম 
বাস মালিক সমিতির করা আবেদন হাইকোর্ট খারিজ করে দিয়েছেন। ছবি : সংগৃহীত
মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি চেয়ে বাস মালিক সমিতির করা আবেদন হাইকোর্ট খারিজ করে দিয়েছেন বলে জানা গেছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অনুমোদন পাওয়া বাসই কেবল সড়কে চলাচল করতে পারবে বলে আদালত সূত্রে জানা গেছে। 

বুধবার (৯ সেপ্টেম্বর) এ আদেশ দেন বিচারপতি কে এম হাফিজুল আলমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ। আদালতে বিআরটিএর পক্ষে শুনানি করেন আইনজীবী মো. রাফিউল ইসলাম। 

Advertisement
শুনানি শেষে তিনি জানান, মহাসড়কে স্লিপার বাস চলাচলের অনুমতি চেয়ে স্লিপার বাস মালিক অ্যাসোসিয়েশন আদালতে আবেদন করেছিল। তবে আদালত তাদের আবেদন খারিজ করে দিয়েছেন।

তিনি আরও জানান, সড়ক পরিবহন আইনের ৪০ ধারা অনুযায়ী কোনো যানবাহনের নির্ধারিত কারিগরি বৈশিষ্ট্য লঙ্ঘন করা শাস্তিযোগ্য অপরাধ। এ অপরাধের জন্য আইনের ৮৪ ধারা অনুযায়ী সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড ও তিন লাখ টাকা জরিমানার বিধান রয়েছে।


এ আইনজীবী জানান, সড়ক পরিবহন আইনের ২৮ ধারা অনুযায়ী রুট পারমিট ছাড়া কোনো যানবাহন সড়কে চলাচল করতে পারে না।

আদালতের আদেশের বিষয়ে তিনি আরও বলেন, বিআরটিএ যেসব বাসকে চলাচলের অনুমতি দিয়েছে, কেবল সেসব বাসই সড়কে চলতে পারবে।

তিনি বলেন, স্লিপার বাস চলাচলের জন্য বিআরটিএর কোনো অনুমতি নেই। একই সঙ্গে হাইকোর্টও এ ধরনের বাস চলাচলের কোনো অনুমতি দেননি। ফলে প্রচলিত আইন ও বিধিবিধানের বাইরে স্লিপার বাস সড়কে চলাচলের সুযোগ নেই।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   হাইকোর্ট  বিআরটিএ  স্লিপার বাস 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: