বজ্রপাত থেকে বিদ্যুৎমন্ত্রী টুকুর বাসায় আগুন

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সিরাজগঞ্জের বাসায় বজ্রপাত থেকে অগ্নিকাণ্ড ঘটেছে।বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে সিরাজগঞ্জ

2026-09-09T15:55:20+00:00
2026-09-09T15:58:46+00:00
 
  বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬,
২৫ ভাদ্র ১৪৩৩
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
বজ্রপাত থেকে বিদ্যুৎমন্ত্রী টুকুর বাসায় আগুন
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫৫ পিএম  আপডেট: ০৯.০৯.২০২৬ ৩:৫৮ পিএম
বজ্রপাত থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ছবি : সময়ের আলো
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সিরাজগঞ্জের বাসায় বজ্রপাত থেকে অগ্নিকাণ্ড ঘটেছে। 

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে সিরাজগঞ্জ শহরের হোসেনপুর মহল্লার আল মাহমুদ এভিনিউয়ের বাড়ির গেটে গ্যাসের রাইজারে এ অগ্নিকাণ্ড ঘটে।

Advertisement
খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করেন। তবে, এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।


স্থানীয়রা জানান, দুপুরে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হচ্ছিল। বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসার সামনে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখতে পাওয়া যায়। এরপর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা এসে আগুন নিয়ন্ত্রণ করেন। 

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শরিফুল ইসলাম বলেন, ‘বাড়ির গেটম্যান জানিয়েছেন, গ্যাস রাইজারে বাজ পড়ায় আগুন ধরে যায়।’

সময়ের আলো/মহু
  বিষয়:   বজ্রপাত  বিদ্যুৎমন্ত্রী  টুকু  আগুন  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: