ফিলিস্তিনি জনগণের পক্ষে সংহতি প্রকাশ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আবারও ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকার ও তাদের ন্যায্য দাবির প্রতি দৃঢ় ও অবিচল সংহতি প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।বৃহস্পতিবার

2026-09-10T17:08:17+00:00
2026-09-10T17:10:01+00:00
 
  বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
ফিলিস্তিনি জনগণের পক্ষে সংহতি প্রকাশ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০৮ পিএম  আপডেট: ১০.০৯.২০২৬ ৫:১০ পিএম
ইউসেফ এস. ওয়াই. রামাদান ও হুমায়ুন কবির। ছবি : সংগৃহীত
আবারও ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকার ও তাদের ন্যায্য দাবির প্রতি দৃঢ় ও অবিচল সংহতি প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস. ওয়াই. রামাদান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এ সংহতি প্রকাশ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান এ তথ্য জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে রাষ্ট্রদূত হুমায়ুন কবিরকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। একইসঙ্গে ফিলিস্তিনি জনগণ ও ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।


জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকার ও তাদের ন্যায্য দাবির প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন প্রকাশ করেন।

এসময় অধিকৃত পশ্চিম তীরের ই-১ এলাকায় ইসরায়েলের বসতি সম্প্রসারণের পরিকল্পনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাবের পরিপন্থি বলেও উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

বৈঠকে গাজা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। পাশাপাশি বিভিন্ন খাতে বাংলাদেশ ও ফিলিস্তিনের চলমান দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়েও মতবিনিময় করেন তারা।

সময়ের আলো/মহু
  বিষয়:   ফিলিস্তিন  সংহতি  পররাষ্ট্র প্রতিমন্ত্রী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: