র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল পাস করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে

2026-09-10T17:31:42+00:00
2026-09-10T18:11:34+00:00
 
  বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩১ পিএম  আপডেট: ১০.০৯.২০২৬ ৬:১১ পিএম
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস। সংগৃহীত ছবি
র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল পাস করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে এ বিল পাশ করা হয়েছে।

এদিন সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। দিনের কার্যসূচি অনুযায়ী আইন পাসের কার্যক্রম শুরু হলে বিলটি পাসের আগে স্পিকার বলেন, আমরা স্পেশাল রেসপন্স ব‍্যাটালিয়ন (এসআরবি) বিল ২০২৬ পাসের স্তরে রয়েছি।

এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত স্পেশাল রেসপন্স ব‍্যাটালিয়ন (এসআরবি) বিল ২০২৬ অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণের পক্ষে-বিপক্ষে ভোট চান স্পিকার। এ সময় কণ্ঠভোটে বিলটি পাস হয়। পরবর্তীতে বিলের দফায় সংশোধনী নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

সময়ের আলো/জেডআই
  বিষয়:   র‍্যাব 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: