হবিগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

হবিগঞ্জে সন্ত্রাস বিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদর উপজেলা সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বদরুল করিম দুলালকে (৫৫) গ্রেফতার

2026-09-10T22:58:48+00:00
2026-09-10T22:58:48+00:00
 
  বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
হবিগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা গ্রেফতার
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৮ পিএম 
গ্রেফতার বদরুল করিম দুলাল। ছবি : সময়ের আলো
হবিগঞ্জে সন্ত্রাস বিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদর উপজেলা সাংগঠনিক সম্পাদক  ও ইউপি চেয়ারম্যান বদরুল করিম দুলালকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার উচাইল বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। বদরুল করিম দুলাল সদর উপজেলার শংকরপাশা গ্রামের বাসিন্দা মৃত জিতু মিয়া মাস্টারের ছেলে।

পুলিশ জানায়, বদরুল করিম দুলাল সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং রাজিউড়া ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান। তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে সদর মডেল থানায় মামলা রয়েছে। এর প্রেক্ষিতে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।


এবিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল হক গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, সন্ত্রাস বিরোধী মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বিকেল ৫টার দিকে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   হবিগঞ্জ  আওয়ামী লীগ  নেতা  গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: