শ্রেণিকক্ষের দেয়াল ধসে ঝুঁকিতে বিদ্যালয়, খোলা আকাশের নিচে চলছে পাঠদান

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

সারাদেশ

নওগাঁর বদলগাছী উপজেলার সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষের দেয়াল ধসে পড়ায় দুর্ঘটনার আশঙ্কায় খোলা আকাশের নিচে বিদ্যালয়ের মাঠে

2026-09-12T12:45:54+00:00
2026-09-12T12:45:54+00:00
 
  শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
শ্রেণিকক্ষের দেয়াল ধসে ঝুঁকিতে বিদ্যালয়, খোলা আকাশের নিচে চলছে পাঠদান
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৫ পিএম 
শ্রেণিকক্ষের দেয়াল ধসে ঝুঁকিতে বিদ্যালয়, খোলা আকাশের নিচে চলছে পাঠদান। ছবি : সময়ের আলো
নওগাঁর বদলগাছী উপজেলার সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষের দেয়াল ধসে পড়ায় দুর্ঘটনার আশঙ্কায় খোলা আকাশের নিচে বিদ্যালয়ের মাঠে ক্লাস করতে হচ্ছে শিক্ষার্থীদের। এতে পাঠদান ব্যাহত হওয়ার পাশাপাশি শ্রেণিকক্ষ সংকট ও ভবনের ঝুঁকিপূর্ণ অবস্থায় উদ্বেগ দেখা দিয়েছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে।

সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের মাঠে কয়েকটি শ্রেণির পাঠদান চলছে। একটি শ্রেণির ক্লাস নেওয়া হচ্ছে বারান্দায়। বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষের পেছনের দেয়াল ধসে পড়েছে। কক্ষটির মেঝের একাংশ দেবে গেছে এবং দেয়ালের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। ঝুঁকিপূর্ণ দেয়াল বাঁশের খুঁটি দিয়ে ঠেকিয়ে রাখার চেষ্টা করা হলেও সেটি ধসে পড়েছে। বিদ্যালয়ের উত্তর পাশে একটি পুকুর থাকায় দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়েছে।


অষ্টম শ্রেণির শিক্ষার্থী শিমু কবিরাজ বলেন, এই রুমে বসে থাকতে ভয় লাগে। কখন দেয়াল ভেঙে পড়ে, সেই আতঙ্ক সবসময় মাথায় ঘুরপাক খায়। তাই স্যারেরা মাঠে ক্লাস করাচ্ছেন। কিন্তু বৃষ্টি হলে সেখানে ক্লাস করা যায় না।

আরেক শিক্ষার্থী সামিয়া সুলতানা বলেন, প্রায় এক মাস ধরে আমরা স্কুল মাঠে পাঠদান করছি। প্রায় প্রতিদিন বৃষ্টির কারণে পড়াশোনা ব্যাহত হচ্ছে। দ্রুত স্কুলের শ্রেণিকক্ষ সংস্কার অথবা নতুন ভবন নির্মাণ করে স্বাভাবিক পড়াশোনার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসুদ রানা বলেন, বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত কোনো সরকারি ভবন বরাদ্দ পাওয়া যায়নি। এ বিষয়ে একাধিকবার আবেদন করা হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বিদ্যালয়ের তিনটি কক্ষ বর্তমানে ঝুঁকিপূর্ণ। এর মধ্যে একটি কক্ষের দেয়াল ধসে পড়ায় বাধ্য হয়ে বাইরে ক্লাস নিতে হচ্ছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিউল আলম জানান, নতুন ভবনের চাহিদা শিক্ষা প্রকৌশল অধিদফতরের পাঠানো হয়েছে। যেহেতু মেয়েরা মাঠে পাঠদান করছে, তাই শ্রেণিকক্ষ সংস্কারের জন্য খুব শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাতজাহান ছনি বলেন, বিষয়টি আমার নজরে এসেছে। সমস্যা সমাধানে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   শ্রেণিকক্ষ  দেয়াল ধস  ঝুঁকি  বিদ্যালয়  খোলা আকাশ  পাঠদান  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: