সাবেক অতিরিক্ত সচিব অরিজিৎ চৌধুরীর প্রয়াণ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সাবেক অতিরিক্ত সচিব অরিজিৎ চৌধুরী মারা গেছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ

2026-09-12T17:45:43+00:00
2026-09-12T17:47:23+00:00
 
  শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
সাবেক অতিরিক্ত সচিব অরিজিৎ চৌধুরীর প্রয়াণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪৫ পিএম  আপডেট: ১২.০৯.২০২৬ ৫:৪৭ পিএম
অরিজিৎ চৌধুরী। ফাইল ছবি
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সাবেক অতিরিক্ত সচিব অরিজিৎ চৌধুরী মারা গেছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দীর্ঘ কর্মজীবনে তিনি অর্থ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি রূপালী ব্যাংক লিমিটেড, বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফান্ড এবং সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সরকারি সেবার পাশাপাশি অরিজিৎ চৌধুরী বিভিন্ন আর্থিক ও উন্নয়নমূলক সংস্থায় নেতৃত্বের ভূমিকায় ছিলেন। তিনি আইএফআইসি ব্যাংক লিমিটেড, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক এবং নেপাল বাংলাদেশ ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।


অরিজিৎ চৌধুরী বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন, ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন স্ট্র্যাটেজি পিয়ার লার্নিং গ্রুপ, নিউরো-ডেভেলপমেন্ট প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট এবং স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ ফাউন্ডেশনের পর্ষদ ও প্রশাসনিক কমিটির সদস্য হিসেবে সক্রিয় ছিলেন।

সবেক এই অতিরিক্ত সচিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে যান এবং বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে উন্নয়ন অর্থায়নে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

সময়ের আলো/মহু
  বিষয়:   অতিরিক্ত সচিব  অরিজিৎ চৌধুরী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: