পীরগঞ্জ সীমান্তে বিএনএফের গুলিতে ১ বাংলাদেশি নিহত আটক ২

পীরগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চান্দেরহাট সীমান্তে বিএসএফের গুলিতে আসাদুল হক (৩৮) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) ভোররাতে এই

2026-09-13T08:24:17+00:00
2026-09-13T08:24:17+00:00
 
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
পীরগঞ্জ সীমান্তে বিএনএফের গুলিতে ১ বাংলাদেশি নিহত আটক ২
পীরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৪ এএম 
সংগৃহীত ছবি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চান্দেরহাট সীমান্তে বিএসএফের গুলিতে আসাদুল হক (৩৮) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) ভোররাতে এই ঘটনা ঘটে।

ভারতীয় বিএসএফ এর হাতে আটক হয়েছে আরও দুই বাংলাদেশি। নিখোঁজ রয়েছে আরও একজন।

আসাদুল হক পীরগঞ্জ উপজেলার ইন্দ্রইল গ্রামের আব্দুল ওয়াজেদ আলীর ছেলে বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, শনিবার ভোর রাতে চান্দেরহাট সীমান্ত ৩৩৩ পিলার সংলগ্ন সংলগ্ন এলাকা দিয়ে আসাদুল হক সহ ৫ বাংলাদেশি ভারতে প্রবেশের চেষ্টা করে। এ সময় ভারতের কালীগঞ্জের চকসিবানন্দ ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি ছোড়ে। এতে আসাদুল আহত হয়। বিএসএফের হাতে আটক হয় আরও ২ জন। একজন পালিয়ে আসে। নিখোঁজ রয়েছে আরও একজন। তবে তাদের নাম ঠিকানা জানা যায়নি।


আহত আসাদুলকে ভারতের রায়গঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে বিএসএফ। সেখানে তার মৃত্যু হয়। শনিবার বিকেলে ভারতের ঐ হাসপাতালে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এই বিষয়ে ভারতীয় গণমাধ্যমে সংবাদ প্রচারিত হলেও বিজিবি’র চান্দেরহাট ক্যাম্পের ইনচার্জ কিছুই জানেনা বলে জানিয়েছেন।

তবে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত আব্দুল হাকিম শনিবার রাত সাড়ে ১০টায় জানান, বিষয়টি তিনি শুনেছেন এবং খোঁজ খবর রাখছেন।

সময়ের আলো/জোই
  বিষয়:   পীরগঞ্জ  সীমান্ত  বিএনএফ  গুলি  বাংলাদেশি  নিহত  আটক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: