মেহেরপুরে পৃথক দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি

সারাদেশ

মেহেরপুরের গাংনী ও মুজিবনগর উপজেলায় পৃথক দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে ঘটনা দুটি ঘটে। নিহতরা

2026-09-13T17:49:22+00:00
2026-09-13T17:50:49+00:00
 
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
মেহেরপুরে পৃথক দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪৯ পিএম  আপডেট: ১৩.০৯.২০২৬ ৫:৫০ পিএম
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : সময়ের আলো
মেহেরপুরের গাংনী ও মুজিবনগর উপজেলায় পৃথক দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে ঘটনা দুটি ঘটে। নিহতরা হলেন গাংনী উপজেলার করমদী মাঠপাড়া গ্রামের রাকিবুল ইসলামের মেয়ে আরিশা খাতুন (২) ও মুজিবনগর উপজেলার মানিকনগর গ্রামের কামরুজ্জামানের ছেলে নাবিল হোসেন (১০)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গাংনী উপজেলার করমদি গ্রামের মাঠপাড়ার রাকিবুল ইসলামের কন্যা শিশু আরিশা খাতুন বাড়ির পাশে খেলছিল। এসময় অসাবধানতাবশত আরিশা প্রতিবেশি শফিকুল ইসলামের পুকুরে পড়ে যায়। খোঁজাখুজির এক পর্যায়ে স্থানীয়রা পুকুর থেকে তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাহাবুবুর রহমান নয়ন জানান, হাসপাতালে নেওয়ার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শিমুল কুমার দাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় অপমৃত্যু মামলা করা হয়েছে।

অপরদিকে মেহেরপুরের মুজিবনগরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নাবিল হোসেন (১১) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার মানিকনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাবিল হোসেন মানিকনগর গ্রামের কামরুজ্জামানের ছেলে। সে মানিকনগর ডিএস আমানিয়া আলিম মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।


স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়িতে টিফিন খেয়ে সাইকেলযোগে মাদ্রাসায় যাচ্ছিল নাবিল। পথে একটি দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় সে সড়কে ছিটকে পড়ে। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটকের চেষ্টা চলছে।

সময়ের আলো/এনএন

  বিষয়:   মেহেরপুর  দুর্ঘটনা  দুই শিশু  মৃত্যু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: