গাংনীতে পুকুরে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি

সারাদেশ

মেহেরপুরের গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামে পুকুরের পানিতে ডুবে কনা খাতুন নামে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৪

2026-09-04T13:41:41+00:00
2026-09-04T13:42:23+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
গাংনীতে পুকুরে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪১ পিএম  আপডেট: ০৪.০৯.২০২৬ ১:৪২ পিএম
প্রতীকী ছবি
মেহেরপুরের গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামে পুকুরের পানিতে ডুবে কনা খাতুন নামে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বাড়ির পাশের পুকুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত কনা ছাতিয়ান গ্রামের মসজিদপাড়ার আল মামুনের মেয়ে।

স্থানীয়রা জানান, কনা সকালে বন্ধুদের সঙ্গে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। এ সময় সঙ্গে থাকা শিশুদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে পানিতে নেমে কনাকে উদ্ধার করেন। পরে বামন্দীর একটি ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, শিশুটি পানিতে ডুবে মারা যাওয়ার খবর পেয়েছি। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সময়ের আলো/জোই

  বিষয়:   গাংনী  পুকুর  পানিতে ডুবে  শিশু  মৃত্যু  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: