প্রবাসীদের পোস্টাল ব্যালটের সম্মতি পাঠাতে হবে ইমেইল-হোয়াটসঅ্যাপে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দিতে ইচ্ছুক প্রবাসীদের সম্মতি জানাতে হবে ই-মেইল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে। এক্ষেত্রে নির্বাচন কমিশন (ইসি)

2026-09-13T22:37:00+00:00
2026-09-13T22:37:00+00:00
 
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন
প্রবাসীদের পোস্টাল ব্যালটের সম্মতি পাঠাতে হবে ইমেইল-হোয়াটসঅ্যাপে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৭ পিএম 
প্রতীকী ছবি
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দিতে ইচ্ছুক প্রবাসীদের সম্মতি জানাতে হবে ই-মেইল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে। এক্ষেত্রে নির্বাচন কমিশন (ইসি) থেকে মেসেজ পাঠানো হবে। রোববার ইসি জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের উপনির্বাচনে প্রবাসী ভোটাররা যারা এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘পোস্টাল ভোট বিডি অ্যাপে’ নিবন্ধিত হয়েছিলেন তাদের ই-মেইল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নোটিফিকেশন প্রদান করা হবে। অ্যাপের মাধ্যমে পোস্টাল ভোটিংয়ে ভোটদানে তাদের সম্মতি ১২ থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে প্রাপ্তির পর ভোটারদের বর্তমান ঠিকানায় ব্যালট প্রেরণ করা হবে।

এ ছাড়া প্রবাসে বসবাসরত ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের উপনির্বাচনে ভোটাররা যারা এর আগে সংঘটিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ভোট বিডি অ্যাপের  মাধ্যমে নিবন্ধন করেননি, তারা নতুনভাবে অ্যাপে ১২ থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন করে পোস্টাল ভোটিংয়ে অংশগ্রহণ করতে পারবেন।

তফসিল অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, বাছাই ২৯ সেপ্টেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর। আপিল নিষ্পত্তি হবে ৬ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহার ৭ অক্টোবর। প্রতীক বরাদ্দ ৮ অক্টোবর। ভোট গ্রহণ হবে ২৯ অক্টোবর।

সময়ের আলো/আতা
  বিষয়:   প্রবাসী  পোস্টাল ব্যালট  সম্মতি  ইমেইল  হোয়াটসঅ্যাপ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: