প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে চাকরির সুযোগ

সময়ের আলো ডেস্ক

চাকরি

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজধানীর পাঁচ তারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও। প্রতিষ্ঠানটি ‘ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েট’ পদে নিয়োগ দেবে। বাংলাদেশের নাগরিকদের

2026-09-14T12:57:20+00:00
2026-09-14T13:01:07+00:00
 
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
চাকরি
প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে চাকরির সুযোগ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৭ পিএম  আপডেট: ১৪.০৯.২০২৬ ১:০১ পিএম
প্যান প্যাসিফিক সোনারগাঁও। ছবি : সংগৃহীত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজধানীর পাঁচ তারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও। প্রতিষ্ঠানটি ‘ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েট’ পদে নিয়োগ দেবে। বাংলাদেশের নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। প্রার্থীরা ডাকযোগে, সরাসরি বা ই-মেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন।

এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি

প্রতিষ্ঠানের নাম : প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা

পদের নাম : ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েট

বিভাগ : ফ্রন্ট অফিস

বেতন : আলোচনা সাপেক্ষে 

শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ন্যূনতম এইচএসসি পাস

অভিজ্ঞতা : কোনো খ্যাতনামা হোটেল, হাসপাতাল বা জাতীয় সংস্থায় সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে

বয়সসীমা : ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর। (যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে বয়স ও অভিজ্ঞতার সীমা শিথিলযোগ্য)


অন্যান্য যোগ্যতা

-মাঝারি শ্রেণির যানবাহন চালানোর জন্য পেশাদার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
-বাংলা ও ইংরেজিতে কথা বলা ও লেখার ভালো দক্ষতা থাকতে হবে।
-নেটওয়ার্কিংয়ে দক্ষতা, চাপের মধ্যে কাজ করার সক্ষমতা এবং ভালো ব্যক্তিত্ব থাকতে হবে।

প্রধান দায়িত্ব

-হোটেলের অতিথিদের নিরাপদ, সময়মতো ও পেশাদার পরিবহনসেবা নিশ্চিত করা।
-বিমানবন্দর থেকে অতিথিদের আনা-নেওয়া এবং পিক-আপ ও ড্রপ-অফের ব্যবস্থা সমন্বয় করা।
-গাড়ির জ্বালানি, তেল, ব্যাটারি ও টায়ারের অবস্থা নিয়মিত পরীক্ষা করা। পাশাপাশি গাড়ি পরিষ্কার ও নির্ধারিত মান অনুযায়ী রাখা।
-ট্রাফিক পরিস্থিতি, স্থানীয় রুট ও দর্শনীয় স্থান সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান রাখা।
-গাড়ির ব্যবহার, মাইলেজ ও জ্বালানির সঠিক হিসাব সংরক্ষণ করা এবং জরুরি পরিস্থিতিতে কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করা।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী যোগ্য প্রার্থীদের সম্প্রতি তোলা ছবিসহ পূর্ণাঙ্গ সিভি ও আবেদনপত্র ডাকযোগে, সরাসরি অথবা ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে।

ই-মেইল : [email protected]

ডাকযোগে বা সরাসরি পাঠানোর ঠিকানা : পিপল অ্যান্ড কালচার ডিপার্টমেন্ট, প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা, ১০৭ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, ঢাকা-১২১৫।

আবেদনের শেষ সময় : ২৪ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সময়ের আলো/মহু
  বিষয়:   প্যান প্যাসিফিক সোনারগাঁও  চাকরি  নিয়োগ বিজ্ঞপ্তি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
চাকরি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: