ঢাকা-নারায়ণগঞ্জ-জয়দেবপুর রুটে চলবে দেশের প্রথম বৈদ্যুতিক ট্রেন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশে প্রথমবারের মতো বৈদ্যুতিক ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে সরকার। ৫২ কিলোমিটার দীর্ঘ নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে এই ট্রেন চালু করতে ৩ হাজার

2026-09-14T21:25:27+00:00
2026-09-14T21:25:27+00:00
 
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
ঢাকা-নারায়ণগঞ্জ-জয়দেবপুর রুটে চলবে দেশের প্রথম বৈদ্যুতিক ট্রেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২৫ পিএম 
বুধবার প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উপস্থাপন করা হবে। ছবি : সংগৃহীত
বাংলাদেশে প্রথমবারের মতো বৈদ্যুতিক ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে সরকার। ৫২ কিলোমিটার দীর্ঘ নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে এই ট্রেন চালু করতে ৩ হাজার ৮২৩ কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছে। অনুমোদনের জন্য আগামী বুধবার (১৬ সেপ্টেম্বর) প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উপস্থাপন করা হবে।

প্রকল্পে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি) ২ হাজার ৮৮০ কোটি টাকা উন্নয়ন সহায়তা দেবে। ২০৩১ সালের ৩০ জুনের মধ্যে প্রকল্প বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বর্তমানে দেশের রেল যোগাযোগ মূলত ডিজেলচালিত ইঞ্জিননির্ভর। নতুন প্রকল্পের আওতায় রেললাইনের ওপর ওভারহেড বৈদ্যুতিক তার, ট্রাকশন সাবস্টেশন, আধুনিক ইলেকট্রিক মাল্টিপল ইউনিট (ইএমইউ), বৈদ্যুতিক ইঞ্জিন এবং কম্পিউটারভিত্তিক স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থা স্থাপন করা হবে।

সরকারি নথি অনুযায়ী, বৈদ্যুতিক ট্রেন ডিজেলচালিত ট্রেনের তুলনায় প্রায় ৪০ শতাংশ বেশি জ্বালানি সাশ্রয়ী হবে। পরিচালনা ব্যয় ৩৫ শতাংশ এবং রক্ষণাবেক্ষণ ব্যয় ৩০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমতে পারে। একই সঙ্গে কার্বন নিঃসরণ ২০ থেকে ৩০ শতাংশ কমানোর আশা করা হচ্ছে।


ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের মধ্যে যাতায়াতের সময় কমিয়ে যানজটের চাপ কমানোই প্রকল্পটির অন্যতম লক্ষ্য। দ্রুত গতি ও কম সময়ে স্টেশনের পর সর্বোচ্চ গতিতে পৌঁছানোর সক্ষমতার কারণে নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে যাত্রার সময় অর্ধেকের বেশি কমে আসতে পারে বলে আশা করা হচ্ছে।

এদিকে ঢাকা-চট্টগ্রাম রুটেও বৈদ্যুতিক ট্রেন চালুর উদ্যোগ রয়েছে। গত ৯ সেপ্টেম্বর জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, এ রুটে বৈদ্যুতিক ট্রাকশন চালুর সম্ভাব্যতা যাচাই ও বিস্তারিত নকশার কাজ শেষ হয়েছে। অর্থায়ন নিশ্চিত হলে পরবর্তী কর্মপরিকল্পনা ও সময়সূচি নির্ধারণ করা হবে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   ঢাকা  নারায়ণগঞ্জ  জয়দেবপুর  বৈদ্যুতিক ট্রেন 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: