ভারতীয় পাসপোর্টে ভিসামুক্ত ২৫ দেশে ভ্রমণ, পাকিস্তানের মাত্র ৯

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

২০২৬ সালের সেপ্টেম্বরের সর্বশেষ পাসপোর্ট সূচকে ভারতীয় পাসপোর্টের অবস্থান কিছুটা শক্তিশালী থাকলেও পাকিস্তানের অবস্থান আরও পিছিয়েছে। নতুন র‌্যাঙ্কিং অনুযায়ী, ভারতীয়

2026-09-15T09:26:27+00:00
2026-09-15T09:26:27+00:00
 
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ভারতীয় পাসপোর্টে ভিসামুক্ত ২৫ দেশে ভ্রমণ, পাকিস্তানের মাত্র ৯
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২৬ এএম 
ছবি : সংগৃহীত
২০২৬ সালের সেপ্টেম্বরের সর্বশেষ পাসপোর্ট সূচকে ভারতীয় পাসপোর্টের অবস্থান কিছুটা শক্তিশালী থাকলেও পাকিস্তানের অবস্থান আরও পিছিয়েছে। নতুন র‌্যাঙ্কিং অনুযায়ী, ভারতীয় পাসপোর্ট ১৩২তম এবং পাকিস্তানি পাসপোর্ট ১৮৩তম অবস্থানে রয়েছে।

পাসপোর্ট রিপোর্টসের হিসাবে, ভারতীয় পাসপোর্টের মোবিলিটি স্কোর ৭০। এর মধ্যে ২৫টি দেশে ভিসা ছাড়াই, ৪০টি দেশে ভিসা অন অ্যারাইভাল এবং পাঁচটি দেশে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন বা ইটিএর মাধ্যমে প্রবেশের সুযোগ রয়েছে। তবে ১২৮টি গন্তব্যে ভ্রমণের আগে ভিসা নিতে হয়।

ভিসামুক্ত ২৫ গন্তব্যের মধ্যে রয়েছে অ্যাঙ্গোলা, বার্বাডোস, ভুটান, ডমিনিকা, ফিজি, গাম্বিয়া, গ্রেনাডা, হাইতি, কাজাখস্তান, কিরিবাতি, ম্যাকাও, মালয়েশিয়া, মালদ্বীপ, মরিশাস, মাইক্রোনেশিয়া, নেপাল, ফিলিস্তিনি অঞ্চল, ফিলিপাইন, রুয়ান্ডা, সেনেগাল, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনস, থাইল্যান্ড, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো ও ভানুয়াতু।

এসব দেশে অবস্থানের মেয়াদ গন্তব্যভেদে ১৪ দিন থেকে ১৮০ দিন পর্যন্ত। যেমন ডমিনিকায় ১৮০ দিন, ফিজিতে ১২০ দিন এবং বার্বাডোস, গাম্বিয়া, গ্রেনাডা ও হাইতিতে ৯০ দিন পর্যন্ত থাকার সুযোগ রয়েছে।

অন্যদিকে, পাকিস্তানি পাসপোর্টের মোবিলিটি স্কোর ৪২। এর মধ্যে মাত্র নয়টি দেশে ভিসামুক্ত প্রবেশের সুযোগ রয়েছে। আরও ২৯টি দেশে ভিসা অন অ্যারাইভাল এবং চারটি দেশে ইটিএ সুবিধা পাওয়া যায়। অর্থাৎ মোট ৪২টি গন্তব্যে কোনো না কোনো সহজ প্রবেশসুবিধা রয়েছে। তবে ১৫৬টি গন্তব্যে ভ্রমণের আগে ভিসা নিতে হয়।

পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসামুক্ত নয়টি দেশ হলো বার্বাডোস, ডমিনিকা, গাম্বিয়া, হাইতি, মাইক্রোনেশিয়া, রুয়ান্ডা, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনস, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো এবং ভানুয়াতু।

পাকিস্তানের পাসপোর্টের অবস্থান গত কয়েক বছরে বেশ কয়েকবার পরিবর্তিত হয়েছে। ২০২৩ সালে দেশটির অবস্থান ছিল ১৮০তম, ২০২৪ সালে ১৭৫তম এবং ২০২৫ সালে ১৭৪তম। তবে ২০২৬ সালে নয় ধাপ পিছিয়ে ১৮৩তম অবস্থানে নেমেছে। পাকিস্তানের চেয়ে নিচে রয়েছে শুধু ইরাক, সিরিয়া ও আফগানিস্তান।

একই সময়ে পাকিস্তানের মোবিলিটি স্কোরও কমেছে। ২০২০ সালে ৩৬ থেকে বেড়ে ২০২৩ ও ২০২৪ সালে ৪৭ হয়েছিল। ২০২৫ সালে তা কমে ৪৪ এবং ২০২৬ সালে ৪২ হয়েছে।

র‌্যাঙ্কিংয়ে সংযুক্ত আরব আমিরাতের পাসপোর্ট বিশ্বে সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে। দেশটির মোবিলিটি স্কোর ১৮২। এরপর রয়েছে সিঙ্গাপুর ১৭৫, স্পেন ও মালয়েশিয়া ১৭৪ এবং লুক্সেমবার্গ ১৭৩।

পাসপোর্ট রিপোর্টস জানিয়েছে, মোবিলিটি স্কোরের মাধ্যমে ভিসা ছাড়াই, ভিসা অন অ্যারাইভাল বা ইটিএর মতো সহজ ব্যবস্থায় কতটি গন্তব্যে যাওয়া যায়, তা পরিমাপ করা হয়। তবে বিভিন্ন সূচকে পাসপোর্টের র‌্যাঙ্কিং ভিন্ন হতে পারে, কারণ তাদের পদ্ধতি ও ভিসা অন অ্যারাইভাল বা ইটিএ গণনার ধরন এক নয়।


সময়ের আলো/কেএইচ
  বিষয়:   সময়ের আলো  ভারত  পাকিস্তান  ভিসা 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: