সমাজসেবায় ১৪৮৫ পদে নিয়োগ, পরীক্ষা কবে?

নিজস্ব প্রতিবেদক

চাকরি

সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরের ৫২ ক্যাটাগরির ১ হাজার ৪৮৫ পদে নিয়োগের আবেদন শেষ হয়েছে প্রায়

2026-09-15T11:09:42+00:00
2026-09-15T11:10:47+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
চাকরি
সমাজসেবায় ১৪৮৫ পদে নিয়োগ, পরীক্ষা কবে?
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৯ এএম  আপডেট: ১৫.০৯.২০২৬ ১১:১০ এএম
সমাজকল্যাণ মন্ত্রণালয়। ছবি : সংগৃহীত
সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরের ৫২ ক্যাটাগরির ১ হাজার ৪৮৫ পদে নিয়োগের আবেদন শেষ হয়েছে প্রায় তিন মাস আগে। তবে, পরীক্ষার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পরিচালক (প্রশাসন–৪) মাসুমা সুলতানা এক গণমাধ্যমকে বলেছেন, ‘নিয়োগ পরীক্ষার বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। পরীক্ষা কবে অনুষ্ঠিত হতে পারে, সে বিষয়ে এখনো কোনো সময়সূচিও নির্ধারণ করা হয়নি।’

সমাজসেবা অধিদপ্তর ২০২৬ সালের ২৪ মে রাজস্ব খাতভুক্ত ১৩ থেকে ২০তম গ্রেডের ৫২ ক্যাটাগরির পদে ১ হাজার ৪৮৫ জন কর্মী নিয়োগে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করে। এসব পদে এসএসসি থেকে স্নাতক বা সমমানের শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরা আবেদন করার সুযোগ পান। আবেদন শুরু হয় ২ জুন সকাল ১০টায়। আবেদন শেষ হয় ২৩ জুন বিকেল ৫টায়।


এর আগে ২০২৪ সালের ২৭ মার্চ ও একই বছরের ৯ জুন সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। ওই দুই বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় এবার সংশোধিত পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। 

তবে, আবেদন শেষ হওয়ার পর প্রায় তিন মাস পেরিয়ে গেলেও নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়নি। 

সমাজসেবা অধিদপ্তরের পরিচালক ও বিভাগীয় নিয়োগ প্রদান কমিটির সভাপতি মো. সাইফুল ইসলাম বলেন, ‘পরীক্ষা কবে হবে, তা আমরা বলতে পারব না। মন্ত্রণালয় অনুমোদন দিলে তারপর সিদ্ধান্ত হবে।’ কতজন আবেদন করেছেন, সে তথ্যও তাদের কাছে নেই বলে জানান এই কর্মকর্তা।

সময়ের আলো/মহু
  বিষয়:   সমাজসেবা  পরীক্ষা  চাকরি  নিয়োগ বিজ্ঞপ্তি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
চাকরি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: