দুর্নীতি সবসময় থাকবে, কম-বেশি নিয়েই কথা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পরিবেশমন্ত্রী ও ফেনী-৩ আসনের সংসদ সদস্য আবদুল আউয়াল মিন্টু বলেছেন, যতক্ষণ আমরা দুর্নীতি পুরোপুরি প্রতিরোধ করতে না পারছি, ততক্ষণ দুর্নীতি

2026-09-15T17:59:39+00:00
2026-09-15T17:59:39+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
পরিবেশমন্ত্রী
দুর্নীতি সবসময় থাকবে, কম-বেশি নিয়েই কথা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৯ পিএম 
পরিবেশমন্ত্রী ও ফেনী-৩ আসনের সংসদ সদস্য আবদুল আউয়াল মিন্টু। সংগৃহীত ছবি
পরিবেশমন্ত্রী ও ফেনী-৩ আসনের সংসদ সদস্য আবদুল আউয়াল মিন্টু বলেছেন, যতক্ষণ আমরা দুর্নীতি পুরোপুরি প্রতিরোধ করতে না পারছি, ততক্ষণ দুর্নীতি সবসময় থাকবে, কম আর বেশি— এটা নিয়েই কথা। 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় লক্ষ্মীপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘আইনশৃঙ্খলা ও সুশাসন বিষয়ক মতবিনিময় সভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।  

সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, দুর্নীতি আমাদের সমাজে একটি বাস্তবতা। তবে এটি কীভাবে প্রতিরোধ করা যায়, তা হয়তো এক কথায় বলা সম্ভব নয়। আশা করি, প্রতিটি সরকারি কর্মকর্তা দুর্নীতি রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।


তিনি আরও বলেন, আমরা কোনো অনিয়ম করলেও তা আপনাদের মাধ্যমেই বাস্তবায়িত হয়। আমাদের কোনো প্রতিনিধি কিংবা ধরুন আমি নিজেও যদি কোনো ঠিকাদার থেকে টাকা নিই, সেটিও আপনাদের মাধ্যমেই হচ্ছে। তাই দুর্নীতি প্রতিরোধ করা আমাদের এই কমিটির অন্যতম প্রধান দায়িত্ব।  

এসময় শিক্ষাব্যবস্থায় প্রযুক্তির সঙ্গে প্রচলিত জ্ঞানের সমন্বয়ের ওপর জোর দিয়ে পরিবেশমন্ত্রী বলেন, বর্তমান যুগে ফেসবুক, টিকটকসহ নানা প্রযুক্তি ও সামাজিক যোগাযোগমাধ্যম আমাদের জীবনযাত্রা বদলে দিচ্ছে। শুধু ইতিহাস বা সমাজবিজ্ঞান শেখালেই চলবে না, এগুলো জানার পাশাপাশি বর্তমান ও ভবিষ্যতের প্রযুক্তি সম্পর্কেও শিক্ষার্থীদের সচেতন করতে হবে। সবকিছুর সঠিক সমন্বয় ছাড়া এই শিক্ষার বাস্তব কোনো সুফল পাওয়া যাবে না।  

সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন পানিসম্পদ মন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শহীদউদ্দিন চৌধুরী এ্যানী এবং জাতীয় সংসদের হুইপ ও লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজান।    

এছাড়া লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত সেলিম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন। 

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও দুর্নীতি নিয়ন্ত্রণ, সুশাসন প্রতিষ্ঠা এবং বিভিন্ন উন্নয়নমূলক সরকারি কার্যক্রমের তদারকি ও সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   পরিবেশমন্ত্রী  আবদুল আউয়াল মিন্টু  দুর্নীতি 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: