উদ্ধারের পর ফায়ার সার্ভিসকে দেখে বয়োজ্যেষ্ঠ দম্পতির মিষ্টি হাসি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঘরের দরজা খুলছিল না। ভেতরে আটকে পড়েছিলেন ৮০ বছর বয়সী আক্তার হোসেন ও তার স্ত্রী ৭০ বছর বয়সী মনোয়ারা বেগম।

2026-09-15T22:17:07+00:00
2026-09-15T22:17:07+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
উদ্ধারের পর ফায়ার সার্ভিসকে দেখে বয়োজ্যেষ্ঠ দম্পতির মিষ্টি হাসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৭ পিএম 
ছবি : সংগৃহীত
ঘরের দরজা খুলছিল না। ভেতরে আটকে পড়েছিলেন ৮০ বছর বয়সী আক্তার হোসেন ও তার স্ত্রী ৭০ বছর বয়সী মনোয়ারা বেগম। খবর পেয়ে তাদের উদ্ধারে ছুটে যায় ফায়ার সার্ভিস। দরজা ভেঙে ভেতরে প্রবেশ করতেই উদ্ধারকারীদের সামনে ধরা দেয় ভিন্ন এক দৃশ্য—আতঙ্ক নয়, বরং স্বস্তির মিষ্টি হাসি নিয়ে অপেক্ষা করছিলেন বয়োজ্যেষ্ঠ এই দম্পতি।

উদ্ধারের পর ফায়ার সার্ভিসের সদস্যদের দিকে তাকিয়ে হাসিমুখে শুভেচ্ছা জানান তারা। তাদের সেই স্বস্তির হাসি মুহূর্তেই ছুঁয়ে যায় উদ্ধারকারীদের মন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মিরপুর রোডের ধানমন্ডি এলাকার একটি ভবনের নবম তলার ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে পলাশী ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। নবম তলার ফ্ল্যাটটির দরজা ভেতর থেকে এমনভাবে আটকে গিয়েছিল যে, আক্তার হোসেন ও মনোয়ারা বেগম সেটি খুলতে পারছিলেন না।

পরে ফায়ার সার্ভিসের সদস্যরা কৌশলে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এরপর ওই দম্পতিকে নিরাপদে উদ্ধার করা হয়। উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন পলাশী ফায়ার স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. শহিদুল ইসলাম সুমন।


তিনি বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা যেকোনো বিপদের খবর পেলেই ঘটনাস্থলে ছুটে যান। এমন অনেক উদ্ধার অভিযানে তিনিও অংশ নিয়েছেন। তবে সোমবারের ঘটনাটি তার কাছে কিছুটা ভিন্ন মনে হয়েছে।

শহিদুল ইসলাম সুমন বলেন, সাধারণত কোনো ঘরে কেউ আটকে পড়লে উদ্ধারকারীদের মধ্যে যেমন উদ্বেগ থাকে, তেমনি ভেতরে আটকে থাকা মানুষের মধ্যেও আতঙ্ক কাজ করে।

তিনি বলেন, ‘আজ দরজা ভেঙে আমরা যখন ভেতরে প্রবেশ করলাম, তখন ওই বয়োজ্যেষ্ঠ দম্পতি আমাদের দিকে তাকিয়ে খুব মিষ্টি করে হাসলেন। তাদের মুখে আতঙ্কের বদলে স্বস্তির সেই হাসি দেখে আমার এবং সঙ্গে থাকা সহকর্মীদের সবার মন ভরে গেছে।’

সময়ের আলো/এসএকে
  বিষয়:   উদ্ধার  ফায়ার সার্ভিস  বয়োজ্যেষ্ঠ দম্পতি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: