মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

চিকিৎসকের পরামর্শে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে মালয়েশিয়া গেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস।বুধবার (১৬ সেপ্টেম্বর)

2026-09-16T12:55:59+00:00
2026-09-16T12:55:59+00:00
 
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৫ পিএম 
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও স্ত্রী আফরোজা আব্বাস। ছবি : সংগৃহীত
চিকিৎসকের পরামর্শে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে মালয়েশিয়া গেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা থেকে মালয়েশিয়ার উদ্দেশে তিনি যাত্রা করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে মির্জা আব্বাস মালয়েশিয়া গেলেন। পরীক্ষা-নিরীক্ষা শেষে তিনি দ্রুত দেশে ফিরবেন। এ সময় তার সঙ্গে স্ত্রী আফরোজা আব্বাস রয়েছেন।


এদিকে মির্জা আব্বাসের পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মীরা তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরপরই গুরুতর অসুস্থ হয়ে পড়েন সংসদ সদস্য মির্জা আব্বাস। এরপর দীর্ঘদিন তিনি দেশের বাইরে চিকিৎসা নেন।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   মালয়েশিয়া  মির্জা আব্বাস 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: