২৩ সেপ্টেম্বর সরকারি ছুটি পাবেন না যারা

সময়ের আলো ডেস্ক

জাতীয়

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আগামী ২৩ সেপ্টেম্বর দেশের সব স্কুল, কলেজ ও মাদরাসায় এক দিনের ছুটি থাকবে। তবে, এ ছুটি প্রযোজ্য

2026-09-16T14:53:08+00:00
2026-09-16T14:54:31+00:00
 
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
২৩ সেপ্টেম্বর সরকারি ছুটি পাবেন না যারা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫৩ পিএম  আপডেট: ১৬.০৯.২০২৬ ২:৫৪ পিএম
সাধারণ কর্মজীবী ও সরকারি চাকরিজীবীদের জন্য দিনটি থাকছে নিয়মিত কর্মদিবস। ছবি : সংগৃহীত
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আগামী ২৩ সেপ্টেম্বর দেশের সব স্কুল, কলেজ ও মাদরাসায় এক দিনের ছুটি থাকবে। তবে, এ ছুটি প্রযোজ্য হবে না সরকারি-বেসরকারি অফিসসহ কর্মজীবীদের ক্ষেত্রে। অর্থাৎ, সাধারণ কর্মজীবী ও সরকারি চাকরিজীবীদের জন্য দিনটি থাকছে নিয়মিত কর্মদিবস।

শিক্ষা মন্ত্রণালয়ের বাৎসরিক ছুটির তালিকা এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২৩ সেপ্টেম্বর পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি নির্ধারিত থাকলেও এটি সাধারণ বা সরকারি ছুটির তালিকায় নেই।


ফলে, ২৩ সেপ্টেম্বর সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম স্বাভাবিক নিয়মেই চলবে। এসব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী অফিস করতে হবে।

এদিকে, ২৩ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার পরদিন ২৪ সেপ্টেম্বর থেকে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের নিয়মিত ক্লাস ও কর্মস্থলে ফিরতে হবে। তবে কেউ যদি ২৪ সেপ্টেম্বর ঐচ্ছিক ছুটি নিতে পারেন, তাহলে সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা ৪ দিনের অবকাশ পাওয়ার সুযোগ হবে। সে ক্ষেত্রে ২৩ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ছুটি কাটানো সম্ভব হবে।

এ ছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের ছুটির তালিকা অনুযায়ী, ২৬ সেপ্টেম্বর শুভ মধু পূর্ণিমা রয়েছে। তবে, দিনটি সাপ্তাহিক ছুটির মধ্যে পড়ায় এ উপলক্ষে আলাদা কোনো ছুটির দিন যোগ হচ্ছে না।

সময়ের আলো/মহু
  বিষয়:   সরকারি ছুটি  ফাতেহা-ই-ইয়াজদাহম  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: