অপপ্রচার রোধে গণমাধ্যমকে আরও সতর্ক থাকতে হবে : আতিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

অপপ্রচার রোধে গণমাধ্যমকে আরও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

2026-09-16T15:47:46+00:00
2026-09-16T15:47:46+00:00
 
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
অপপ্রচার রোধে গণমাধ্যমকে আরও সতর্ক থাকতে হবে : আতিকুর রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪৭ পিএম 
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। ছবি : সংগৃহীত
অপপ্রচার রোধে গণমাধ্যমকে আরও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে জোড়াতালি দিয়ে সংবাদ পরিবেশনের মাধ্যমে জনমনে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। 

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে আয়োজিত এক বিশেষ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আতিকুর রহমান রুমন বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময় গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করেন। তবে গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি সংবাদ পরিবেশনে দায়িত্বশীলতা ও সতর্কতা প্রয়োজন।’

বিভিন্ন অপপ্রচারের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, নতুন সংস্কারের জন্য কোথাও একটি মন্দির ভাঙা হয়েছে—এমন একটি বিষয় পাশের দেশের কিছু ব্যক্তি বিকৃতভাবে প্রচার করছেন। অথচ সরকার ওই মন্দিরের উন্নয়নকাজ করছে। দেশের ভেতরেও কিছু ব্যক্তি একই ধরনের অপপ্রচার চালাচ্ছেন বলে দাবি করেন তিনি।


প্রধানমন্ত্রীর সংবাদপত্রের সঙ্গে সম্পৃক্ততার কথা তুলে ধরে তিনি আরও বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রীও সংবাদপত্রের লোক ছিলেন। প্রধানমন্ত্রী হওয়ার দুই দিন আগেও তিনি একটি সংবাদপত্রের প্রকাশক ছিলেন। তিনি সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করেন।’

সরকারের কার্যক্রম প্রসঙ্গে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব বলেন, ‘সরকারের মাত্র ছয় মাস পার হয়েছে। অনেক কাজের ফল পেতে সময় লাগবে। তাই সরকারের কার্যক্রমের সুফল পেতে সবাইকে ধৈর্য ধরতে হবে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করছেন। গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। জনজীবনে স্বস্তি ও শান্তি নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।’

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, সুজন মাহমুদ এবং সহকারী প্রেস সচিব নাজমুল হক খান উপস্থিত ছিলেন।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   অপপ্রচার  গণমাধ্যম  আতিকুর রহমান 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: