জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেড় মাসের বেশি সময় পর দেশে গ্যাসের সরবরাহ বেড়েছে। সরকারের বিভিন্ন উদ্যোগের ধারাবাহিকতায় জাতীয় গ্রিডে ২৬২ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ

2026-09-16T18:44:20+00:00
2026-09-16T18:44:20+00:00
 
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৪ পিএম 
দেড় মাসের বেশি সময় পর দেশে গ্যাসের সরবরাহ বেড়েছে। ছবি : সংগৃহীত
দেড় মাসের বেশি সময় পর দেশে গ্যাসের সরবরাহ বেড়েছে। সরকারের বিভিন্ন উদ্যোগের ধারাবাহিকতায় জাতীয় গ্রিডে ২৬২ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে বলে জানা গেছে। 

পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, জাতীয় গ্রিডে মোট গ্যাসের মধ্যে বড় একটি অংশ ১৬২ কোটি ঘনফুট আসছে দেশীয় উৎস থেকে। ঘাটতি পূরণে এলএনজি থেকে সরবরাহ হচ্ছে ১০০ কোটি ঘনফুট। 

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত থেকেই এলএনজি সরবরাহ বাড়ার ফলে জাতীয় গ্রিডে গ্যাস পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হতে শুরু করে। 


এদিকে সরবরাহ বাড়ায় দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে কারখানাগুলোতে গ্যাসের চাপ কিছুটা বেড়েছে। সাভার, আশুলিয়া, চট্টগ্রাম, নরসিংদীর শিল্প-কারখানায় ফিরতে শুরু করেছে স্বস্তি। তবে সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হয়নি গাজীপুরে।

মাত্র দুই দিনের ব্যবধানে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। সিএনজি ফিলিং স্টেশনসহ কোনো কোনো এলাকার আবাসিকেও গ্যাসের চাপ তুলনামূলক বাড়ছে।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   জাতীয় গ্রিড  গ্যাস সরবরাহ  ঘনফুট  পেট্রোবাংলা 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: