দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে : গণপূর্ত প্রতিমন্ত্রী

বরিশাল ব্যুরো

সারাদেশ

দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। তিনি বলেন,

2026-09-16T20:38:09+00:00
2026-09-16T20:38:09+00:00
 
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে : গণপূর্ত প্রতিমন্ত্রী
বরিশাল ব্যুরো
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩৮ পিএম 
ছবি : সংগৃহীত
দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। তিনি বলেন, বিভিন্ন কাজের অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে তদন্ত শুরু হয়েছে। অতীতেও এ মন্ত্রণালয়ে সংঘটিত দুর্নীতির বিষয়গুলোতে সরকার সজাগ রয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল সদর উপজেলায় বন্দর থানা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যতে যাতে কোনো ধরনের দুর্নীতি ও অনিয়ম না ঘটে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর। এ বিষয়ে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আহম্মদ সোহেল মনজুর বলেন, বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে। মাদকের বিরুদ্ধেও সরকারের অবস্থান কঠোর। ইতোমধ্যে পিরোজপুর ও ঝালকাঠি জেলায় মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভা করা হয়েছে। পর্যায়ক্রমে দেশের সব জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভা অনুষ্ঠিত হবে।


তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণে প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাই সমন্বিতভাবে কাজ করছে। এ কাজে গণমাধ্যমসহ সবার সহযোগিতা কামনা করেন তিনি।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী বন্দর থানা পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল পুলিশ কমিশনার আবু সালে মোহাম্মদ রায়হান ও বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জু।

সময়ের আলো/এসএকে

  বিষয়:   দুর্নীতি  জিরো টলারেন্স  গণপূর্ত প্রতিমন্ত্রী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: