বাগেরহাটে অনলাইন জুয়ায় জড়িত ৪ জন গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি

সারাদেশ

বাগেরহাটে অভিযান চালিয়ে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ চারজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া

2026-09-16T22:16:40+00:00
2026-09-16T22:16:40+00:00
 
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
বাগেরহাটে অনলাইন জুয়ায় জড়িত ৪ জন গ্রেফতার
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৬ পিএম 
ছবি : সংগৃহীত
বাগেরহাটে অভিযান চালিয়ে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ চারজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন বাগেরহাট সদর উপজেলার উৎকুল এলাকার মেহেদী হাসান মুন্না (২২), শেখ ইমামুল হোসেন (৩০), রওনাকুল ইসলাম (২০) ও আব্দুল্লাহ আল মামুন জনি (২৬)।

পুলিশের দাবি, গ্রেফতার ব্যক্তিরা অনলাইন জুয়ার সঙ্গে জড়িত। তাদের কাছ থেকে অনলাইন জুয়া খেলায় ব্যবহৃত চারটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

পুলিশের মিডিয়া সেল থেকে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল মঙ্গলবার রাতে সদর উপজেলার সিএন্ডবি বাজার ও উৎকুল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে অনলাইন জুয়া খেলায় ব্যবহৃত চারটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   বাগেরহাট  অনলাইন জুয়া  গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: