দেশ ছাড়ার চেয়ে ১০ বছর জেল খাটাকে বেছে নেব : আসিফ মাহমুদ

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

দেশের বাইরে গিয়ে জীবনযাপন করার চেয়ে নির্দ্বিধায় দেশেই ১০ বছর জেল খাটাকেই বেছে নেবেন বলে জানিয়েছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা

2026-09-17T18:10:36+00:00
2026-09-17T18:10:36+00:00
 
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
দেশ ছাড়ার চেয়ে ১০ বছর জেল খাটাকে বেছে নেব : আসিফ মাহমুদ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১০ পিএম 
ছবি : সংগৃহীত
দেশের বাইরে গিয়ে জীবনযাপন করার চেয়ে নির্দ্বিধায় দেশেই ১০ বছর জেল খাটাকেই বেছে নেবেন বলে জানিয়েছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ফেসবুকে একটি ভিডিওতে সরাসরি তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ‘কেউ যদি আমাকে বলে, ১০ বছর জেল খাটবে, নাকি আরামে দেশের বাইরে গিয়ে জীবন কাটাবে; আমি নির্দ্বিধায় ১০ বছর জেল খাটাকেই বেছে নেব।’

এর আগে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বিদেশে ১১ হাজার কোটি টাকা পাচারের নতুন অভিযোগ পাওয়ার কথা বলেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অস্ট্রেলিয়া, দুবাই, সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডে এসব টাকা পাচারের কথা জানায় সংস্থাটি। যদিও গত ১৩ সেপ্টেম্বর বিকেলে রাজধানীর বাংলামোটরে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ অস্বীকার করেছেন আসিফ মাহমুদ।

ভিডিওতে আসিফ মাহমুদ বলেন, ‘দুদক যেটা বলেছে যে চার দেশে ১১ হাজারে কোটি টাকা পাচার করেছি। এক টাকা যদি দেশের বাইরে কোথাও পাওয়া যায়, আমি ওই দিনই রাজনীতি ছেড়ে দেব। আপনারা শুধু প্রমাণ করে দেখান যে আমার এক টাকা আছে দেশের বাইরে কোথাও, বিনিয়োগ করেছি বা একটা ধূলিকণা দেশের বাইরে কিনেছি।’

তিনি আরও বলেন, ‘আমার মাইন্ড সেটটা ওয়ার্ক করে, কেউ যদি আমাকে বলে তুমি ১০ বছর জেল খাটবা নাকি দেশের বাইরে গিয়ে আরামে জীবনযাপন করবা? আমি তখন ১০ বছর জেল খাটাকে চুজ করব। কারণ আমার ন্যাশনালিজমের (জাতীয়তা) পাওয়ার এতটাই স্ট্রং। কিন্তু ন্যারেটিভ (কানিহি) উৎপাদন এবং বিলিফিকেশনের (বিশ্বাস স্থাপন) জন্য তো আসলে প্রমাণ লাগে না। উনারা এটাই করতে চাচ্ছেন এবং এটাই করছেন।’

আহ্বান জানিয়ে আসিফ মাহমুদ বলেন, ‘সে জন্য আমার আহ্বান থাকবে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন এবং একটু ক্রিটিক্যাল মাইন্ড সেটে দেখবেন। কারণ সরকার এবং যাদের হাতে ক্ষমতা, তাদের আসলে আনকোশ্চেনভাবে বিশ্বাস করার সুযোগ নেই দুঃখজনকভাবে আমাদের মিডিয়াকেও ক্রিটিক্যালি না দেখে এখন আর উপায় নেই।’

সময়ের আলো/টিকে
  বিষয়:   দেশ  ১০ বছর জেল  আসিফ মাহমুদ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: