জাবি শিক্ষার্থীকে অপহরণ-ছিনতাইয়ের অভিযোগ

জাবি প্রতিনিধি

শিক্ষা

‎সাভারের পল্লীবিদ্যুৎ এলাকায় জরুরি ফোন করার কথা বলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীর মুঠোফোন নিয়ে তাকে অজ্ঞান করে অপহরণ ও

2026-09-18T12:11:14+00:00
2026-09-18T12:11:14+00:00
 
  শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা
জাবি শিক্ষার্থীকে অপহরণ-ছিনতাইয়ের অভিযোগ
জাবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১১ পিএম 
ফাইল ছবি
‎সাভারের পল্লীবিদ্যুৎ এলাকায় জরুরি ফোন করার কথা বলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীর মুঠোফোন নিয়ে তাকে অজ্ঞান করে অপহরণ ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। পরে তাকে পলাশবাড়ী এলাকার একটি নির্মাণাধীন ভবনে নিয়ে গিয়ে মারধর এবং বিকাশে ১০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
‎বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ৪৯তম আবর্তনের শিক্ষার্থী রাশিদুল ইসলাম রুশোর সঙ্গে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
‎ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, টিউশনে যাওয়ার পথে সাভারের পল্লীবিদ্যুৎ এলাকায় এক ব্যক্তি জরুরি ফোন করার কথা বলে তার কাছে মুঠোফোন চান। সরল বিশ্বাসে ফোনটি দিলে ওই ব্যক্তি কিছুটা দূরে সরে যান। এ সময় আগে থেকেই সেখানে অবস্থান করা আরও কয়েকজন তার সঙ্গে যোগ দেন বলে অভিযোগ করেন রুশো।

‎পরে একটি স্প্রে ব্যবহার করে তাকে অজ্ঞান করা হয় বলে অভিযোগ করেন তিনি। এরপর তাকে পলাশবাড়ী এলাকার একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে চড়-থাপ্পড়সহ শারীরিকভাবে নির্যাতন করা হয় এবং তার মুঠোফোন, মানিব্যাগ ও হাতঘড়ি নিয়ে নেওয়া হয় বলে জানান তিনি।
একপর্যায়ে তার কাছে বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা দাবি করা হয়। টাকা না দিলে তাকে ছেড়ে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন রুশো। পরে এক বন্ধুর কাছ থেকে বিকাশে ৭ হাজার টাকা নেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।
‎রুশো বলেন, ‘আমার মুঠোফোনটি ফেরত দেওয়ার জন্য অনুরোধ করলে তারা আমাকে হুমকি দেয়। বলে, বেশি করলে আরেক গ্রুপের কাছে পাঠিয়ে দেবে। তখন আরও ঝামেলায় পড়তে হবে।’

‎এ ঘটনায় একাধিক ব্যক্তি ও চক্রের সম্পৃক্ততার আশঙ্কা করছেন ভুক্তভোগী। পল্লীবিদ্যুৎ ও আশপাশের এলাকায় সংঘবদ্ধভাবে অপহরণ ও ছিনতাইয়ের ঘটনা ঘটছে কি না, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।


সময়ের আলো/জেকিউএফ
  বিষয়:   জাবি  অপহরণ  ছিনতাই  মুক্তিপণ 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: