হামজা-সামিতসহ ৯ প্রবাসী নিয়ে আসিয়ান কাপের দল

ক্রীড়া ডেস্ক

খেলা

ফিফা আসিয়ান কাপের জন্য ২৩ সদস্যের বাংলাদেশ দল চূড়ান্ত করেছেন কোচ টমাস ডুলি। দলে জায়গা পেয়েছেন বিদেশে বেড়ে ওঠা ৯

2026-09-18T13:22:23+00:00
2026-09-18T13:50:39+00:00
 
  শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
খেলা
হামজা-সামিতসহ ৯ প্রবাসী নিয়ে আসিয়ান কাপের দল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১:২২ পিএম  আপডেট: ১৮.০৯.২০২৬ ১:৫০ পিএম
ছবি : সংগৃহীত
ফিফা আসিয়ান কাপের জন্য ২৩ সদস্যের বাংলাদেশ দল চূড়ান্ত করেছেন কোচ টমাস ডুলি। দলে জায়গা পেয়েছেন বিদেশে বেড়ে ওঠা ৯ ফুটবলার। তাদের মধ্যে ইংল্যান্ডপ্রবাসী হামজা দেওয়ান চৌধুরী ও কানাডাপ্রবাসী শামিত সোমও রয়েছেন।

বাংলাদেশের ৯ প্রবাসী ফুটবলার হলেন হামজা দেওয়ান চৌধুরী, শামিত সোম, ফাহামিদুল ইসলাম, ফারহান আলি ওয়াহিদ, জিদান ইউসুফ, জায়ান আহমেদ, সুকি ইতোফুসা, জামাল ভূঁইয়া ও তারিক রায়হান কাজী।

বাংলাদেশ ক্যাম্পে সবচেয়ে বেশি খেলোয়াড় ছিল মোহামেডান স্পোর্টিং ক্লাবের। জাতীয় দলের ক্যাম্প থেকে খেলোয়াড়দের ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছিল ক্লাবটি। তবে শেষ পর্যন্ত তাদের ৯ খেলোয়াড়ের মধ্যে ৫ জন জায়গা ধরে রেখেছেন আসিয়ান কাপের দলে। তাঁরা হলেন সুজন হোসেন, রহমত মিয়া, সাদ উদ্দিন, শাকিল আহাদ তপু ও সোহেল রানা জুনিয়র।

মোহামেডানের বাকি চার খেলোয়াড় শাহরিয়ার ইমন, আনিসুর রহমান জিকো, ফয়সাল আহমেদ ফাহিম ও সৌরভ দেওয়ান দলে জায়গা পাননি।

শনিবার ইন্দোনেশিয়ার উদ্দেশে দেশ ছাড়ার কথা বাংলাদেশের। আসিয়ান কাপের ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া, সিঙ্গাপুর ও স্বাগতিক ইন্দোনেশিয়া। ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের আসর শুরু হবে।

বাংলাদেশ স্কোয়াড

গোলরক্ষক : মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ।

রক্ষণভাগ : তারিক কাজী, শাকিল আহাদ তপু, তপু বর্মণ, জিদান ইউসুফ, সাদ উদ্দিন, রহমত মিয়া, জায়ান আহমেদ।

মিডফিল্ড : হামজা চৌধুরী, মোহাম্মদ রিদয়, জামাল ভূঁইয়া, সোহেল রানা, সোহেল রানা জুনিয়র, মনজুরুল রহমান মানিক, সামিত সোম, মোরসালিন।

আক্রমণভাগ : ফাহামিদুল ইসলাম, ফারহান আলি ওয়াহিদ, সুকি ইতোফুসা, মিনহাজুল করিম স্বাধীন, রাকিব হোসেন।

সময়ের আলো/টিকে
  বিষয়:   হামজা-শামিত  ৯ প্রবাসী  আসিয়ান কাপ  দল  ঘোষণা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: