প্রধানমন্ত্রীর কাছ থেকে ফুটপাতের গোলাপি পেলেন নতুন বাড়ি

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাদেশ

প্রধানমন্ত্রীর উদ্যোগে রাজধানীর শাহবাগের ফুটপাতে দীর্ঘদিন মানবেতর জীবন কাটানো গোলাপি বেগম অবশেষে পেলেন স্থায়ী ঠিকানা। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের

2026-09-18T15:15:01+00:00
2026-09-18T15:16:40+00:00
 
  শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
প্রধানমন্ত্রীর কাছ থেকে ফুটপাতের গোলাপি পেলেন নতুন বাড়ি
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১৫ পিএম  আপডেট: ১৮.০৯.২০২৬ ৩:১৬ পিএম
বাড়ির চাবি গোলাপির হাতে হস্তান্তর করছেন পর্যটনমন্ত্রী। ছবি : সময়ের আলো
প্রধানমন্ত্রীর উদ্যোগে রাজধানীর শাহবাগের ফুটপাতে দীর্ঘদিন মানবেতর জীবন কাটানো গোলাপি বেগম অবশেষে পেলেন স্থায়ী ঠিকানা। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের রতনপুর গ্রামে তার জন্য নির্মিত আধাপাকা বাড়ির চাবি শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে তার হাতে তুলে দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর পক্ষে ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুল মান্নানের সভাপতিত্বে চাবি হস্তান্তর করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। গোলাপি বেগমের চিকিৎসা ও পুনর্বাসনের উদ্যোগের অংশ হিসেবে বাড়িটি নির্মাণ করা হয়।

চাবি হস্তান্তর অনুষ্ঠানে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই মানবিক উদ্যোগের লক্ষ্য। গোলাপি বেগমের জন্য নির্মিত বাড়িটি শুধু একটি ঘর নয়, তার নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনের নতুন সুযোগ।’


এসময় তিনি সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য খালেদ মাহমুদ শ্যামল, জেলা প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনসহ স্থানীয় নেতারা, জনপ্রতিনিধি ও এলাকাবাসী।

নতুন বাড়ি পেয়ে আবেগাপ্লুত গোলাপি বেগম বলেন, গ্রামের মানুষ তার কষ্টের কথা জানলেও কেউ স্থায়ীভাবে তার পাশে দাঁড়াননি। তবে তার দুর্দশার কথা জেনে তারেক রহমান সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

শাহবাগের ফুটপাত থেকে রতনপুরের নিজের ঘরে ফিরে গোলাপি বেগমের জীবনে শুরু হলো নতুন অধ্যায়। এই উদ্যোগ তার জন্য শুধু একটি বাড়ি নয়, নিরাপত্তা, মর্যাদা ও স্বাভাবিক জীবনে ফেরার সুযোগও তৈরি করেছে।

সময়ের আলো/মহু
  বিষয়:   গোলাপি  নতুন বাড়ি  ব্রাহ্মণবাড়িয়া  নবীনগর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: