বিষপানে তিন সন্তানের জননীর আত্মহত্যা

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাদেশ

ময়মনসিংহের ত্রিশালে বিষপানে পারুল আক্তার (৩৫) নামে তিন সন্তানের এক জননীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে

2026-09-18T22:25:40+00:00
2026-09-18T22:25:40+00:00
 
  শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
বিষপানে তিন সন্তানের জননীর আত্মহত্যা
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৫ পিএম 
ত্রিশাল থানা। ছবি : সংগৃহীত
ময়মনসিংহের ত্রিশালে বিষপানে পারুল আক্তার (৩৫) নামে তিন সন্তানের এক জননীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার সাখুয়া ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পারুল আক্তার ওই গ্রামের আলমগীরের স্ত্রী।

ত্রিশাল থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, পারুল আক্তার ৮-৯ মাস আগে স্বামী আলমগীরকে ছেড়ে সাদ্দাম হোসেন নামে এক ব্যক্তির সঙ্গে চলে যান। বৃহস্পতিবার রাতে তিনি বিষ্ণুপুর গ্রামে ফিরে আসেন। পরে শুক্রবার ভোর ৬টার দিকে বিষপান করেন। বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়ার চেষ্টা করেন। পরে তার মৃত্যু হয়।

ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারুল আক্তার বিষপানে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

সময়ের আলো/আতা
  বিষয়:   বিষ  বিষপান  সন্তান  জননী  আত্মহত্যা  সময়ের আলো  ত্রিশাল  ময়মনসিংহ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: