দেড় কোটি টাকা মূল্যের স্বর্ণের পেস্টসহ ভারতীয় নাগরিক আটক

সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশ

সাতক্ষীরায় বিশেষ কায়দায় শরীরের অভ্যন্তরে (মলদ্বার) বহন করা ১ কোটি ৫৫ লাখ টাকা মূল্যের ৮১৩.৫০ গ্রাম ওজনের স্বর্ণের পেস্টসহ পাসপোর্ট

2026-11-03T17:46:06+00:00
2026-11-03T17:46:06+00:00
 
  মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
সারাদেশ
দেড় কোটি টাকা মূল্যের স্বর্ণের পেস্টসহ ভারতীয় নাগরিক আটক
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৫:৪৬ পিএম 
স্বর্ণের পেস্টসহ আটক ভারতীয় নাগরিক জহির শাহ গোলাম হোসেন। ছবি : সংগৃহীত
সাতক্ষীরায় বিশেষ কায়দায় শরীরের অভ্যন্তরে (মলদ্বার) বহন করা ১ কোটি ৫৫ লাখ টাকা মূল্যের ৮১৩.৫০ গ্রাম ওজনের স্বর্ণের পেস্টসহ পাসপোর্ট যাত্রী ভারতীয় নাগরিককে আটক করেছে বার্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)। 

সোমবার (২ নভেম্বর) সকাল ৯টার দিকে সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন চেকপোষ্ট এলাকা থেকে ওই স্বর্ণের পেস্টসহ তাকে আটক করা হয়।

আটক ভারতীয় নাগরিক জহির শাহ গোলাম হোসেন (৪৩) মুম্বাইয়ের ছিতা ক্যাম্প এলাকার গোলাম হোসেন শের খানের ছেলে।

সোমবার রাত পৌনে ১০টার দিকে বিজিবি পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর ভোমরা আইসিপির একটি বিশেষ অভিযানিক দল একজন ভারতীয় আসামিসহ স্বর্ণের পেস্ট আটক করে। তার ভারতীয় পাসপোর্ট নম্বর ত৬৪৮৭৪৫৮।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৯টার দিকে ইমিগ্রেশন চেকপোস্ট এলাকা থেকে ভারতীয় নাগরিক জহির শাহ গোলাম হোসেনকে সন্দেহজনকভাবে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি স্বর্ণ পাচারের কথা অস্বীকার করলে তাকে শারীরিক পরীক্ষার জন্য নিকটস্থ হাসপাতালে নেয়া হয়। পরবর্তীতে শারীরিক পরীক্ষার মাধ্যমে তার শরীরের অভ্যন্তরে (মলদ্বার) বহন করা ২টি প্যাকেটে স্বর্ণের পেস্টের অস্তিত্ব শনাক্ত ও উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত স্বর্ণের পেস্টের মোট ওজন ৮১৩.৫০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫৫ লাখ টাকা।

সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, এ ব্যাপারে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

সময়ের আলো/এনএন
  বিষয়:   সাতক্ষীরা  দেড় কোটি টাকা মূল্যের স্বর্ণের পেস্ট  ভারতীয় নাগরিক আটক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: