প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৬:৫৯ পিএম
চাঁপাইনবাবগঞ্জে পাচারের সময় ৮০ বস্তা ডিএপি সার জব্দ করেছে প্রশাসন। ছবি : সময়ের আলোচাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় গভীর রাতে অবৈধভাবে পাচারের সময় ৮০ বস্তা ডিএপি সার জব্দ করেছে প্রশাসন। সার ডিলারকে এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার মহারাজপুর মেলার মোড় এলাকায় অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়।
সাজা প্রাপ্তরা হলেন মেসার্স নিরাপদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী বিসিআইসি ডিলার গোলাম শাহনেওয়াজ এবং নসিমন চালক মো. মতিন।
অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ। উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুনাইন বিন জামানের দায়ের করা প্রসিকিউশনের ভিত্তিতে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ জানান, কৃষকের প্রাপ্য সার গোপনে সরিয়ে নেওয়ার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে।
সময়ের আলো/আতা