প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৭:৫৫ পিএম আপডেট: ০৩.১১.২০২৬ ৭:৫৬ পিএম
মো. সালাউদ্দিন। ছবি : সংগৃহীত সাতক্ষীরার শ্যামনগরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে মো. সালাউদ্দিন (২২) নামে যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত দুটি পুরোনো মোবাইল ফোন জব্দ করা হয়।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৬টা ১৫ মিনিটে উপজেলার গড়কুমারপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, ডিবির একটি দল গড়কুমারপুর গ্রামের মুকুল সানার (৫০) বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে সালাউদ্দিনকে আটক করা হয়। তিনি ওই বাড়ির মালিক মুকুল সানার ছেলে।
এ ঘটনায় শ্যামনগর থানায় জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। পরে পুলিশি পাহারায় তাকে আদালতে পাঠানো হয়েছে।
গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুর রহমান বলেন, এসআই মো. সরোয়ার হোসেনসহ ডিবি পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
সময়ের আলো/এনএন