মিঠাপুকুরে ঘুমন্ত অবস্থায় প্রাণ গেল অটোচালকের

রংপুর ব্যুরো

সারাদেশ

রংপুরের মিঠাপুকুরে অটোরিকশার ভেতরে ঘুমন্ত অবস্থায় শরিফুল ইসলাম (৩৫) নামে চালকের মৃত্যুর ঘটনা ঘটেছে।মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার বালুয়া

2026-11-03T20:21:58+00:00
2026-11-03T20:23:03+00:00
 
  মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
সারাদেশ
মিঠাপুকুরে ঘুমন্ত অবস্থায় প্রাণ গেল অটোচালকের
রংপুর ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৮:২১ পিএম  আপডেট: ০৩.১১.২০২৬ ৮:২৩ পিএম
মিঠাপুকুর থানা। ছবি : সংগৃহীত
রংপুরের মিঠাপুকুরে অটোরিকশার ভেতরে ঘুমন্ত অবস্থায় শরিফুল ইসলাম (৩৫) নামে চালকের মৃত্যুর ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের বালুয়া মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বালুয়া মাসিমপুর মোড়ে ওই অটোরিকশাচালক গাড়ির ভেতরে ঘুমিয়ে ছিলেন। এ সময় ভাড়ায় যাওয়ার জন্য এক পথচারী তাকে ডাকাডাকি করেন। তবে দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও কোনো সাড়া শব্দ না পেয়ে বিষয়টি স্থানীয়দের জানান তিনি। 

পরে স্থানীয়রা অটোরিকশার কাছে গিয়ে চালককে মৃত অবস্থায় দেখতে পান। মৃত শরিফুল ইসলাম মিঠাপুকুর উপজেলার কৃষ্ণপুর সোনারপাড়া এলাকার আব্দুল গণির ছেলে। পরে স্থানীয়রা অভিভাবকের কাছে মরদেহ হস্তান্তর করে।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত(ওসি) কর্মকর্তা রুহুল আমিন জানান, শরিফুল ইসলাম নামে অটোচালক ঘুমন্ত অবস্থায় মারা গেছে। পরে স্থানীয়রা ওই অটোচালকের মরদেহ অভিভাবকের কাছে হস্তান্তর করেছে।

সময়ের আলো/এনএন


  বিষয়:   রংপুর  মিঠাপুকুর  ঘুমন্ত অবস্থা  অটোর ভেতরে প্রাণ গেল চালকের  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: