জাল নথি তৈরি করে মিথ্যা মামলা, বাদীর কারাদণ্ড

সারাদেশ

গাইবান্ধায় জাল নথি তৈরি করে যৌতুক নিরোধ আইনে মিথ্যা মামলা দায়ের করায় বাদীকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন আদালত।মঙ্গলবার (৩ নভেম্বর)

2026-11-03T21:30:20+00:00
2026-11-03T21:30:20+00:00
 
  মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
সারাদেশ
জাল নথি তৈরি করে মিথ্যা মামলা, বাদীর কারাদণ্ড
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৯:৩০ পিএম 
প্রতীকী ছবি
গাইবান্ধায় জাল নথি তৈরি করে যৌতুক নিরোধ আইনে মিথ্যা মামলা দায়ের করায় বাদীকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন আদালত। 

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে গোবিন্দগঞ্জ চৌকি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এসে.এম গালিব হাসান এ দণ্ডাদেশ দেন। 

আদালত সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জের পুনতাইড় আমবাড়ি গ্রামের হামিদুর হক সরকারের মেয়ে নুরহাত জাহান লিজা (১৮) ভুয়া জন্ম নিবন্ধন এবং কাবিননামা তৈরি করে তৌফিক হাসানসহ ৩ জনের বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে মামলা দায়ের করেন। মামলার শুনানিকালে জন্ম নিবন্ধন, কাবিননামা ভুয়া প্রমাণিত হয়। 

কাবিননামার ১৫নং কলামে তাৎক্ষণিক দেনমোহর অঙ্কে ২ হাজার টাকা এবং কথায় ২০ হাজার টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়াও কাবিননামায় বিতর্কিত কথা উল্লেখ থাকায় এবং কাজীর স্বাক্ষর না থাকায় দাখিল করা সমস্ত প্রমাণ ভুয়া প্রমাণিত হয়। 

মামলাটি বাতিল করে আসামি তৌফিক হাসান (২১), মো. আনোয়ার হোসেন (৫০) এবং মোছা. টপি বেগমকে (৪৫) বেকসুর খালাস দেওয়া হয়। তাদের সকলের বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলার রাখাল বুরুজ মিয়াপাড়া গ্রামে। 

জাল নথি তৈরি করে যৌতুক নিরোধ আইনে প্রতারণামূলক মিথ্যা মামলা দায়ের করায় বাদী লিজাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 

গোবিন্দগঞ্জ চৌকি আদালতের সহকারী এপিপি মো. সাজ্জাদ হোসেন জানান, এ ধরনের প্রতারণামূলক মামলা অন্যকে হয়রানি করার উদ্দেশ্যে করা হয়েছে, আদালতে তা প্রমাণিত হয়েছে। এই ধরনের মামলায় ম্যাজিস্ট্রেট ন্যায় বিচার করেছেন। 

সময়ের আলো/এনএন
  বিষয়:   জাল নথি  মিথ্যা মামলা  বাদীর কারাদণ্ড  গোবিন্দগঞ্জ  গাইবান্ধা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: