নবগঠিত ছাত্রদল কমিটির বাতিলের দাবিতে বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনা উপেক্ষা করে পকেট কমিটি ঘোষণা করা হয়েছে— এমন অভিযোগ তুলে নবগঠিত উপজেলা ও পৌর ছাত্রদলের

2026-11-03T20:25:27+00:00
2026-11-03T20:25:27+00:00
 
  মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
সারাদেশ
নবগঠিত ছাত্রদল কমিটির বাতিলের দাবিতে বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৮:২৫ পিএম 
নবগঠিত ছাত্রদল কমিটির বাতিলের দাবিতে কসবায় বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ। ছবি : সময়ের আলো
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনা উপেক্ষা করে পকেট কমিটি ঘোষণা করা হয়েছে— এমন অভিযোগ তুলে নবগঠিত উপজেলা ও পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও কুশপুত্তলিকা দাহ করেছেন পদবঞ্চিত নেতাকর্মীদের একাংশ।

সোমবার (২ নভেম্বর) বিকেলে কসবা উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে পৌর শহরে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা জেলা বিএনপির সদস্য আলহাজ্ব কবির আহাম্মদ ভূইয়া ও তার ছোট ভাই প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব (২) আবদুর রহমান সানির ক্রস চিহ্নসংবলিত ফেস্টুন হাতে নিয়ে নবগঠিত কমিটি বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

মিছিলটি পৌর শহরের বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সমাবেশ শেষে আলহাজ্ব কবির আহাম্মদ ভূইয়া ও আবদুর রহমান সানির কুশপুত্তলিকা তৈরি করে তাতে আগুন দিয়ে পোড়ানো হয়। এ সময় বক্তারা আগামী দুই দিনের মধ্যে এই কমিটি বাতিল করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।

উল্লেখ্য, গত ১ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার প্যাডে জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর রহমান শাহিন ও সদস্য সচিব সমীর চক্রবর্তীর স্বাক্ষরে কসবা উপজেলা ও পৌর ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পর তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এদিকে কমিটি নিয়ে সৃষ্ট বিতর্কের বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর রহমান শাহিন বলেন, কেন্দ্রীয় নির্দেশনা মেনেই কসবা উপজেলা ও পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। দায়িত্বপ্রাপ্তদের যাচাই-বাছাই করেই পদ দেওয়া হয়েছে। তারা দলের দুর্দিনে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন এবং তাদের অবদানের মূল্যায়ন করেই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   ব্রাহ্মণবাড়িয়া  কসবা  ছাত্রদল  কমিটি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: