১০-এপিবিএনকে হারিয়ে চ্যাম্পিয়ন ৪-এপিবিএন

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

বরিশালে আন্তঃব্যাটালিয়ন ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনালে ১০-আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বরিশালকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ৪-এপিবিএন বগুড়া।শনিবার (১৯ সেপ্টেম্বর)

2026-09-19T21:10:13+00:00
2026-09-19T21:37:06+00:00
 
  শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
বিবিধ
১০-এপিবিএনকে হারিয়ে চ্যাম্পিয়ন ৪-এপিবিএন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১০ পিএম  আপডেট: ১৯.০৯.২০২৬ ৯:৩৭ পিএম
১০ এপিবিএন বরিশালের খেলার মাঠে জাঁকজমকপূর্ণ পরিবেশে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ছবি : সংগৃহীত
বরিশালে আন্তঃব্যাটালিয়ন ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনালে ১০-আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বরিশালকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ৪-এপিবিএন বগুড়া।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ১০ এপিবিএন বরিশালের খেলার মাঠে জাঁকজমকপূর্ণ পরিবেশে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টে স্বাগতিক ১০-এপিবিএনসহ মোট ৯টি এপিবিএন দল অংশ নেয়। গ্রুপ পর্ব ও সেমিফাইনালের লড়াই শেষে ফাইনালে মুখোমুখি হয় ১০-এপিবিএন বরিশাল ও ৪-এপিবিএন বগুড়া। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ৪-এপিবিএন বগুড়া দুই গোল করে শিরোপা নিশ্চিত করে।

ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপিবিএন হেডকোয়ার্টার্সের ডিআইজি (প্রশাসন) মোহাম্মদ শাহজাহান, পিএইচডি। খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক ও অনুষ্ঠানের সভাপতি ছিলেন ১০-এপিবিএন বরিশালের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. শাহাব উদ্দীন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫-এপিবিএন উত্তরা, ঢাকার অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল, আরআরএফ বরিশালের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আব্দুস সালাম, বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), ১০-এপিবিএন বরিশালের সভানেত্রী মুবাশিরা খাতুন, ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের অতিরিক্ত ডিআইজি অনির্বাণ চাকমা, পিবিআই বরিশালের অতিরিক্ত ডিআইজি মো. মনিরুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা চ্যাম্পিয়ন ৪-এপিবিএন বগুড়া এবং রানার্সআপ ১০-এপিবিএন বরিশাল দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন।

গত ৭ সেপ্টেম্বর শুরু হওয়া আন্তঃব্যাটালিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে এবারের আসরের সমাপ্তি হয়।

টুর্নামেন্ট পরিচালনায় সার্বিক দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড ইন্টেলিজেন্স) মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠান ও আপ্যায়ন ব্যবস্থাপনায় ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বিকিউএম) সাইফুল আলম মুজাহিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী পুলিশ সুপার আশফাক আহমেদ।

সমাপনী বক্তব্যে ১০-এপিবিএন বরিশালের অধিনায়ক বলেন, ‘খেলাধুলা হোক শক্তির উৎস, শৃঙ্খলা হোক আমাদের অঙ্গীকার, ঐক্য হোক আমাদের শক্তি, আর দেশসেবা হোক আমাদের সর্বোচ্চ ব্রত।’

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   ১০ এপিবিএন  চ্যাম্পিয়ন  ৪ এপিবিএন 


Advertisement
Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: