শেষ মুহূর্তের গোলে কিংসকে রুখে দিল আরামবাগ

ক্রীড়া প্রতিবেদক

খেলা

জয়টা প্রায় হাতের মুঠোয় নিয়েই ফেলেছিল বসুন্ধরা কিংস। কিন্তু যোগ করা সময়ের শেষ দিকে আরামবাগের সামিম ইয়াসির জুয়েলের গোলে সেই

2026-09-19T22:53:49+00:00
2026-09-19T22:53:49+00:00
 
  শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
খেলা
কিংসের বিপক্ষে আরামবাগের নাটকীয় ড্র
শেষ মুহূর্তের গোলে কিংসকে রুখে দিল আরামবাগ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৩ পিএম 
ছবি : সংগৃহীত
জয়টা প্রায় হাতের মুঠোয় নিয়েই ফেলেছিল বসুন্ধরা কিংস। কিন্তু যোগ করা সময়ের শেষ দিকে আরামবাগের সামিম ইয়াসির জুয়েলের গোলে সেই জয় হাতছাড়া হয়েছে তাদের। বাংলাদেশ ফুটবল লিগের নতুন মৌসুমের প্রথম ম্যাচে আরামবাগ ক্রীড়া সংঘের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বসুন্ধরা কিংস।

গোপালগঞ্জ স্টেডিয়ামে ম্যাচের ৩২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে কিংসকে এগিয়ে দেন নেপালের ফরোয়ার্ড অঞ্জন বিস্তা। নতুন মৌসুমে বসুন্ধরা কিংসের জার্সিতে অভিষেক ম্যাচেই গোল পেলেন এই নেপালি ফরোয়ার্ড। তার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় কিংস।

নতুন মৌসুমের প্রথম ম্যাচেই কিংসের জার্সিতে অভিষেক হয়েছে নেপাল জাতীয় দলের ডিফেন্ডার রোহিত চাঁদ ও ফরোয়ার্ড মানিশ দাঙ্গির। রোহিতের অভিষেকটা আরও বিশেষ, প্রথম ম্যাচেই দলের অধিনায়কের দায়িত্বও সামলেছেন তিনি। তবে জাতীয় দলের ব্যস্ততার কারণে শনিবার বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পায়নি কিংস। চোটের কারণে মাঠের বাইরে ছিলেন তপু বর্মণ ও বিশ্বনাথ ঘোষ। জাতীয় দলের সঙ্গে থাকায় খেলতে পারেননি গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ, মিডফিল্ডার সোহেল রানা, মোহাম্মদ হৃদয় ও ফরোয়ার্ড রাকিব হোসেন।

দ্বিতীয়ার্ধে এই অনুপস্থিতির প্রভাব কিছুটা দেখা যায়। গোল শোধে আক্রমণ বাড়িয়ে দেয় আরামবাগ। একের পর এক আক্রমণে কিংসের রক্ষণে চাপ তৈরি করে তারা। তবে গোলের নিচে দৃঢ় ছিলেন পাপ্পু হোসাইন। কয়েকটি ভালো সুযোগ দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন কিংসের গোলরক্ষক।


ফলে নির্ধারিত ৯০ মিনিট শেষে ১-০ ব্যবধানেই এগিয়ে ছিল বসুন্ধরা।  কিন্তু নাটক জমে ওঠে যোগ করা সময়ে। ম্যাচের অষ্টম মিনিটে বাঁ দিক থেকে গোলমুখে বল বাড়ান মুসা। সেই বল অসাধারণ হেডে জালে পাঠিয়ে আরামবাগকে সমতায় ফেরান সামিম ইয়াসির জুয়েল। বাঁ দিকে ঝাঁপিয়েও বলের নাগাল পাননি পাপ্পু। পুরো ম্যাচে একাধিক আক্রমণ সামলে দলকে এগিয়ে রাখা পাপ্পু শেষ পর্যন্ত পরাস্ত হন ওই একবারই। আর সেই এক গোলেই পূর্ণ তিন পয়েন্টের আশা শেষ হয়ে যায় কিংসের।

শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে দুদল। গত মৌসুমে ঘরোয়া ফুটবলের তিনটি ট্রফিই জেতা বসুন্ধরা কিংসের নতুন মৌসুম শুরু হলো পয়েন্ট হারিয়ে। অন্যদিকে আগের দুই মুখোমুখি লড়াইয়ে হারা আরামবাগ এবার শেষ মুহূর্তের গোলে কিংসের বিপক্ষে পেল মূল্যবান এক পয়েন্ট।

এবারের মৌসুমে বেশ পরিবর্তিত দল নিয়ে মাঠে নেমেছে বসুন্ধরা কিংস। দলবদলের সময় ফিফার ১৪টি নিষেধাজ্ঞার মুখে পড়লেও গত ৩ সেপ্টেম্বর খেলোয়াড় নিবন্ধনের শেষ দিনে সেগুলো তুলে দল গঠন করে তারা। গত কয়েক মৌসুমের দল থেকে এবারের স্কোয়াডে এসেছে বেশ কিছু পরিবর্তন। দল ছেড়েছেন গোলরক্ষক আনিসুর রহমান জিকু, ডিফেন্ডার সাদ উদ্দিন, মিডফিল্ডার সোহেল রানা এবং ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিম ও শাহরিয়ার ইমন।

সময়ের আলো/প্রিন্ট/টিকে
  বিষয়:   শেষ মুহূর্ত  গোল  কিংস  আরামবাগ  কিংস  বিপক্ষ  আরামবাগ  নাটকীয় ড্র  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: