জমি যত সার তত, কৃষকের মুখে হাসি

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

সারাদেশ

জমির পরিমাণ ও প্রয়োজন অনুযায়ী ডিজিটাল পদ্ধতিতে কৃষকদের মাঝে সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে দেওয়ানগঞ্জ উপজেলায়। এ পদ্ধতিতে প্রয়োজন অনুযায়ী

2026-09-19T23:08:41+00:00
2026-09-19T23:08:41+00:00
 
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
জমি যত সার তত, কৃষকের মুখে হাসি
দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৮ পিএম 
সংগৃহীত ছবি
জমির পরিমাণ ও প্রয়োজন অনুযায়ী ডিজিটাল পদ্ধতিতে কৃষকদের মাঝে সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে দেওয়ানগঞ্জ উপজেলায়। এ পদ্ধতিতে প্রয়োজন অনুযায়ী সার পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন কৃষকরা। একই সঙ্গে অতিরিক্ত সার মজুদ ও কৃত্রিম সংকট তৈরির সুযোগ কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন বলেন, ডিজিটাল পদ্ধতিতে সার বিতরণ প্রক্রিয়া সহজ ও স্বচ্ছ হয়েছে। এ পদ্ধতিতে কৃষকের জমির পরিমাণ ও প্রয়োজনীয় তথ্যের ভিত্তিতে সার বিতরণের রেকর্ড সংরক্ষণ করা হচ্ছে। ফলে প্রয়োজনের অতিরিক্ত সার কেনা ও মজুদ করে কৃত্রিম সংকট তৈরির সুযোগ থাকবে না।

উপজেলা কৃষি কর্মকর্তা রতন মিয়া জানান, ১৫ সেপ্টেম্বর থেকে এফডিএমএস (ফার্টিলাইজার ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্ট সিস্টেম) বা ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে ডিলারদের মাধ্যমে কৃষকদের মাঝে সার বিতরণ শুরু হয়েছে। এতে সার বিতরণ কার্যক্রম তথ্যপ্রযুক্তির আওতায় এসেছে। পাশাপাশি কৃষকদের প্রয়োজন অনুযায়ী সার বিতরণ ও পুরো প্রক্রিয়া ব্যবস্থাপনা আরও সহজ ও কার্যকর করার সুযোগ তৈরি হয়েছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   জমি  সার  কৃষক  হাসি  সময়ের আলো  দেওয়ানগঞ্জ  জামালপুর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: