ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৪৭, মামলা ৬৮

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সময়ে ৬৮টি মামলা দায়ের করা

2026-11-04T11:52:42+00:00
2026-11-04T11:52:42+00:00
 
  বুধবার, ৪ নভেম্বর ২০২৬,
২০ কার্তিক ১৪৩৩
বুধবার, ৪ নভেম্বর ২০২৬
সারাদেশ
ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৪৭, মামলা ৬৮
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১১:৫২ এএম 
ছবি : সংগৃহীত
রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সময়ে ৬৮টি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ ২৬ জন, লালবাগ বিভাগ ৪৯ জন, ওয়ারী বিভাগ ৭০ জন, মতিঝিল বিভাগ ৫৬ জন, তেজগাঁও বিভাগ ৭৪ জন, মিরপুর বিভাগ ১৬৯ জন, গুলশান বিভাগ ৩৬ জন, উত্তরা বিভাগ ৪২ জন, গোয়েন্দা বিভাগ ২৪ ও এসআরইউ ১ জনকে গ্রেফতার করেছে।

অভিযানকালে ৬২ কেজি ৬৯০ গ্রাম গাঁজা, ৩৫ হাজার ৮১০ পিস ইয়াবা, ২২৪ বোতল উইনচেরেক্স কফ সিরাপ, ১২৬ বোতল ফেনসিডিল ও ৬ হাজার ৯৬০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।

সময়ের আলো/টিকে
  বিষয়:   ডিএমপি  অভিযান  গ্রেফতার ৫৪৭  মামলা ৬৮  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: