শ্রেণিকক্ষে শিক্ষকদের টিকটক করা নিয়ে যা বললেন শিক্ষা প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিদ্যালয়ের শ্রেণিকক্ষে টিকটক করা যাবে না—এমন নীতিমালা করা হলে তা অন্যায় হবে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি

2026-09-20T07:13:12+00:00
2026-09-20T07:13:12+00:00
 
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
শ্রেণিকক্ষে শিক্ষকদের টিকটক করা নিয়ে যা বললেন শিক্ষা প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১৩ এএম 
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি : সংগৃহীত
বিদ্যালয়ের শ্রেণিকক্ষে টিকটক করা যাবে না—এমন নীতিমালা করা হলে তা অন্যায় হবে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর লেকশোর হোটেলে আয়োজিত এক সংলাপে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিদ্যালয়ে শিক্ষকরা টিকটক করতে পারবেন কি না—এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘দেশে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা। আপনার ফ্রি টাইমে (অবসর সময়ে) কী করবেন, বিষয়টি আপনার ব্যক্তিগত বিষয়। আমরা যদি স্কুলের পলিসি করে দিই, ক্লাসরুমে টিকটক করা যাবে না। তাহলে সেটা অন্যায়।’

প্রাথমিক শিক্ষকদের বেতন প্রসঙ্গে ববি হাজ্জাজ বলেন, ‘শিক্ষকদের বেতন কোনো ‘ইস্যু নয়’। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা মাত্র সাত মাসের। এখানে যারা আছেন, তাদের বেশির ভাগের অভিজ্ঞতা ৭, ১৭, ২৭ বছরের। তাই আমি আপনাদের সঙ্গে নিশ্চয়ই তর্ক করব না, আপনাদের কাছ থেকে শিখতেই এসেছি। তবে সাত মাসে আমি পরিসংখ্যানের জায়গা থেকে প্রাসঙ্গিক সংখ্যাগুলো দেখে ফেলেছি।’

তিনি আরও বলেন, বর্তমানে একজন প্রাথমিক শিক্ষক ন্যূনতম স্নাতক শেষ করে চাকরির পরীক্ষা দিয়ে কর্মস্থলে যোগ দেন এবং সরকারি বেতন কাঠামোর ১৩তম গ্রেডে বেতন-ভাতা পান। নতুন বেতন কাঠামো অনুযায়ী এ পদে মূল বেতন ২৪ হাজার টাকা। এর আগে তারা ১১ হাজার টাকা করে মূল বেতন পেতেন। অন্যান্য ভাতাসহ তাদের বেতন ২০ হাজার টাকার নিচে থেকে শুরু হতো।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   শ্রেণিকক্ষ  শিক্ষক  টিকটক  শিক্ষা প্রতিমন্ত্রী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: